Monday, May 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

রোহিঙ্গা সংকট বিশ্বের জন্য হুমকি হয়ে উঠবে: পররাষ্ট্র উপদেষ্টা

November 16, 2024
in জাতীয়
রোহিঙ্গা সংকট বিশ্বের জন্য হুমকি হয়ে উঠবে: পররাষ্ট্র উপদেষ্টা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সংকট খুব দ্রুত এবং খুব সহজে সমাধান হবে বলে আমি মনে করি না। তবে একটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই তা হলো- এই সমস্যার সমাধান না হলে, এটি বিশ্বের জন্য সমস্যা হয়ে উঠবে।

শনিবার ঢাকার একটি হোটেলে বে অফ বেঙ্গল সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, গত আট বছরে, আমাদের প্রতিবেশী, বড় প্রতিবেশিদের কাছ থেকে আমরা যতটা সমর্থন আশা করেছিলাম, তা আসেনি।

ভূ-রাজনৈতিক জটিলতার ব্যাখ্যা দিতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রশ্ন আসে, চীন কেন বাংলাদেশের পক্ষে সমস্যা সমাধানে এগিয়ে আসছে না? কারণ, বঙ্গোপসাগরের জন্য মিয়ানমার তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে ভারতও মনে করে কালাদান প্রকল্প গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পের জন্য মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। কালাদান সড়ক প্রকল্প পূর্ব ভারতের কলকাতাকে সমুদ্রপথে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে সমুদ্রবন্দরের সঙ্গে সংযুক্ত করেছে।’

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ প্রতিযোগিতামূলক ভূ-রাজনৈতিক স্বার্থের আবর্তে আটকা পড়েছে।

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ তার প্রধান প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে আশানুরূপ সমর্থন পায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি কাউকে দোষারোপ করছি না, সবাই নিজের স্বার্থ দেখে। কিন্তু এটা রোহিঙ্গা ইস্যুতে আমাদের স্বার্থের সঙ্গে মিল আছে বলে মনে হয় না এবং যার জন্য বিষয়টি দীর্ঘায়িত হয়েছে এবং টানেলের শেষে কোনো আলো দেখা যাচ্ছে না।’

রোহিঙ্গা তরুণদের ভবিষ্যত নিয়ে বাড়তে থাকা উদ্বেগের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘যে তরুণ প্রজন্ম যাদের ভবিষ্যতের কোনো আশা নেই, তারা অলস বসে থেকে অন্যরা কী করছে তা দেখবে এটা হতে পারে না। একটা সময় আসবে যখন তারা শুধু বাংলাদেশের জন্য নয়, আমাদের প্রতিবেশী ও অন্যান্য দেশের জন্যও গুরুতর সমস্যা হয়ে দাঁড়াবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে রোমে ‘থ্রি-জিরো ক্লাব’

Next Post

‘আমরা এমন ব্যবস্থা করব যাতে কেউ টাকা পাচার করতে না পারে’

Related Posts

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
জাতীয়

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়
জাতীয়

কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

ঈদযাত্রায় শেষ দিনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি আজ
জাতীয়

ঈদযাত্রায় শেষ দিনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি আজ

Next Post
‘আমরা এমন ব্যবস্থা করব যাতে কেউ টাকা পাচার করতে না পারে’

‘আমরা এমন ব্যবস্থা করব যাতে কেউ টাকা পাচার করতে না পারে’

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

স্বর্ণ ও রুপার দামে বড় লাফ

ঈদের আগে বাড়ল সোনার দাম

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 November 2024

রোহিঙ্গা সংকট বিশ্বের জন্য হুমকি হয়ে উঠবে: পররাষ্ট্র উপদেষ্টা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার