Monday, September 21, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

নারী এশিয়ান গেমস

শেফালি-ঝড়ে বিধ্বস্ত বাংলাদেশ, ব্রোঞ্জের লড়াইয়ে নিগাররা

September 20, 2026
in খেলা
শেফালি-ঝড়ে বিধ্বস্ত বাংলাদেশ, ব্রোঞ্জের লড়াইয়ে নিগাররা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মাসুদ রানা, নাগোয়া (জাপান) থেকে:

মাত্র ১০ দিনের ব্যবধানে দুটি ভিন্ন দেশে দুটি টুর্নামেন্টের সেমিফাইনাল। কিন্তু বাংলাদেশের জন্য গল্পটা যেন একই—প্রতিপক্ষ ভারত, আর ফল হতাশার। নারী এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসেও ভারতের বাধা টপকাতে পারলেন না নিগার সুলতানা জ্যোতিরা।

জাপানের কারোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানের বড় ব্যবধানে হেরে এশিয়ান গেমসের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দলের। তবে সোনার লড়াই থেকে ছিটকে গেলেও পদকের আশা এখনো শেষ হয়ে যায়নি। আগামী মঙ্গলবার ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৭ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। ব্যাট হাতে বাংলাদেশের বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হন ভারতের ওপেনার শেফালি বর্মা। মাত্র ৪৯ বলে অপরাজিত ১০০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। শেফালির দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করেই বড় সংগ্রহ পায় ভারত।

এর আগে মাত্র ১০ দিন আগে দুবাইয়ে নারী এশিয়া কাপের ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছিলেন শেফালি। নারী এশিয়া কাপে ৪০ বলে ৬৪ রান করে বাংলাদেশের বোলিং আক্রমণকে বিপাকে ফেলেছিলেন তিনি। এবার জাপানের মাটিতে আরও ভয়ংকর রূপে আবির্ভূত হয়ে শতক তুলে নেন ভারতীয় এই ওপেনার।

১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিগার সুলতানার দল। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ১১৪ রানের বড় ব্যবধানে জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। আর সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে।

ম্যাচ শেষে দলের ব্যাটিং ব্যর্থতা ও বোলিংয়ে কিছু ভুলকে হারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা

Next Post

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

Related Posts

এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়
খেলা

এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

এশিয়ান গেমসে একের পর এক হার, জয় শূন্য বাংলাদেশ
খেলা

এশিয়ান গেমসে একের পর এক হার, জয় শূন্য বাংলাদেশ

এশিয়ান গেমস সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত
খেলা

এশিয়ান গেমস সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

Next Post
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে’

‘নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে’

টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

বাসভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

বাসভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫

এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

20 September 2026

শেফালি-ঝড়ে বিধ্বস্ত বাংলাদেশ, ব্রোঞ্জের লড়াইয়ে নিগাররা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার