Tuesday, June 2, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিনে মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন

April 16, 2026
in অর্থ-বাণিজ্য
শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিনে মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে মিশ্র প্রবণতা দেখা গেছে। বাজারে যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যকের দাম কমেছে। এতে এক্সচেঞ্জটির মূল্যসূচকে মিশ্র প্রবণতা দেখা গেছে। দুটি সূচক বাড়লেও কমেছে শরিয়াহ কোম্পানিগুলোর সূচক। পাশাপাশি লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন শুরু হওয়া বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে। তবে দুপুর ১২টার পর ধীরে ধীরে অনেকগুলো সিকিউরিটিজ দাম কমার তালিকায় নাম লেখায়। দিনের লেনদেন শেষে দরবৃদ্ধির তুলনায় দরপতনের তালিকায় স্থান পাওয়া শেয়ার ও ইউনিটগুলোর সংখ্যা বেড়ে যায়।

দিনশেষে ডিএসইতে মোট ৩৯৪টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ২০১টির এবং ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে।

সার্বিকভাবে বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দাম কমা সত্ত্বেও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় প্রায় ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস প্রায় ১ পয়েন্ট কমে ১ হাজার ৬৬ পয়েন্টে নেমেছে।

শরিয়াহ সূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৮০৬ কোটি ১৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৩৬ কোটি ৪৮ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩০ কোটি ৩৩ লাখ টাকা।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৬২ পয়েন্টে উঠেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০৮ প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৮টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৩ কোটি ৯৬ লাখ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

১১ দলীয় জোটের ‘গণমিছিল’ কর্মসূচি ঘোষণা

Next Post

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

Related Posts

ইসলামী ব্যাংকে উত্তাল দিন, এমডির পদত্যাগ গ্রহণ
অর্থ-বাণিজ্য

ইসলামী ব্যাংকে উত্তাল দিন, এমডির পদত্যাগ গ্রহণ

২৬ দিনে যত টাকা পাঠালেন প্রবাসীরা
অর্থ-বাণিজ্য

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে

ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস
অর্থ-বাণিজ্য

ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস

Next Post
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
৩০ হাজার টাকা দামের ল্যাপটপে,ব্যাটারি ব্যাকআপ দীর্ঘক্ষণ

৩০ হাজার টাকা দামের ল্যাপটপে,ব্যাটারি ব্যাকআপ দীর্ঘক্ষণ

বিনা অভিজ্ঞতায় চাকরি দেবে মধুমতি ব্যাংক

বিনা অভিজ্ঞতায় চাকরি দেবে মধুমতি ব্যাংক

বাংলাদেশের পাঁচ ক্রিকেটারসহ লঙ্কা লিগে কে কোন দলে

বাংলাদেশের পাঁচ ক্রিকেটারসহ লঙ্কা লিগে কে কোন দলে

বিয়ের জন্য পাত্র খুঁজছেন বাঁধন

বিয়ের জন্য পাত্র খুঁজছেন বাঁধন

অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি

অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 April 2026

শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিনে মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার