Tuesday, April 21, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ গ্রহণ বাড়ছে

December 22, 2025
in অর্থ-বাণিজ্য
সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ গ্রহণ বাড়ছে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ধারাবাহিকভাবে কমতে থাকা সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ গ্রহণ আবার কিছুটা বেড়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সঞ্চয়পত্র থেকে সরকার নিট ২ হাজার ৩৬৯ কোটি টাকা ঋণ পেয়েছে। এর আগের অর্থবছর শেষে সঞ্চয়পত্রে সরকারের নিট ঋণ ঋণাত্মক ছিল ৬ হাজার কোটি টাকার বেশি। গত তিন অর্থবছর ধরে সঞ্চয়পত্র বিক্রির তুলনায় বেশি ভাঙানো হওয়ায় নিট বিক্রি ঋণাত্মক ছিল। তবে চলতি অর্থবছরের শুরুতে সে ধারা কিছুটা পালটেছে। জাতীয় সঞ্চয় পরিদপ্তরের তথ্য অনুযায়ী, গত অক্টোবর শেষে সঞ্চয়পত্রে সরকারের মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার ৮৬৮ কোটি টাকা।

বাজেট ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে নিট সাড়ে ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরের মূল বাজেটে এ লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৪০০ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে কমিয়ে ১৪ হাজার কোটি টাকা করা হয়। তবে বিক্রির তুলনায় বেশি ভাঙানোর কারণে শেষ পর্যন্ত নিট ঋণ ঋণাত্মক ছিল। সঞ্চয়পত্রের মোট বিক্রি থেকে মেয়াদপূর্তিতে ফেরত দেওয়া অর্থ এবং মেয়াদের আগে ভাঙানো অংশ বাদ দিয়ে নিট বিক্রির হিসাব করা হয়।

চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ১ লাখ ৪ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত ১২ ডিসেম্বর পর্যন্ত সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছে ৪৫ হাজার ২৩৯ কোটি টাকা। আগের অর্থবছরের মূল বাজেটে ব্যাংক থেকে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা এবং সংশোধিত বাজেটে ৯৯ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত নেওয়া হয় ৭২ হাজার ৩৭২ কোটি টাকা।

সংশ্লিষ্টরা জানান, ব্যাংক ঋণের তুলনায় উচ্চ সুদসহ নানা কারণে এক সময় বাজেটে নির্ধারিত লক্ষ্যের চেয়ে বেশি সঞ্চয়পত্র বিক্রি হতো। সঞ্চয়পত্রে সরকারের ঋণ কমাতে সে সময় কয়েক দফায় সুদহার কমানো হয়। যদিও ট্রেজারি বিল ও বন্ডের সুদহার অনেক বেড়েছিল, সঞ্চয়পত্রের সুদ কমানো হয়। ফলে গত তিন অর্থবছর ধরে সঞ্চয়পত্রের বিক্রি কমতে থাকে। বিপরীতে ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তি বিনিয়োগ কয়েক গুণ বেড়েছে।

তবে সাম্প্রতিক মাসগুলোতে ট্রেজারি বিল ও বন্ডের সুদহার আবার কমতির দিকে। এ কারণে সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়তে পারে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

জাতীয় সঞ্চয় পরিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সঞ্চয়পত্রের নিট বিক্রি ৬ হাজার ৬৩ কোটি টাকা কমে সরকারের ঋণস্থিতি নেমে আসে ৩ লাখ ৩৮ হাজার ৪৯৯ কোটি টাকায়। এরপর চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত তা আবার বেড়ে ৩ লাখ ৪০ হাজার ৮৬৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে সঞ্চয়পত্রে সরকারের ঋণস্থিতি কমে যায় ২১ হাজার ১২৪ কোটি টাকা, ২০২২-২৩ অর্থবছরে কমে ৩ হাজার ২৯৬ কোটি টাকা। অন্যদিকে ২০২১-২২ অর্থবছরে সরকার সঞ্চয়পত্র থেকে নিট ১৯ হাজার ৯১৬ কোটি টাকা এবং ২০২০-২১ অর্থবছরে ৪১ হাজার ৯৬০ কোটি টাকা ঋণ নেয়।

Previous Post

সালাহউদ্দিন আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল: রাবি ছাত্রদল

Next Post

খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল

Related Posts

৪ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর
অর্থ-বাণিজ্য

৪ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর

স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, কমতে পারে দেশেও

এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
অর্থ-বাণিজ্য

এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা

Next Post
খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল

খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি

টেকনাফের পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফের পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার

তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ 

তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ 

৪ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর

৪ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার