Saturday, November 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সমসাময়িক তিন ইস্যুতে সম্পাদক পরিষদের বিবৃতি

September 3, 2025
in অন্যান্য
সমসাময়িক তিন ইস্যুতে সম্পাদক পরিষদের বিবৃতি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
দেশের চলমান তিনটি ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সম্পাদক পরিষদ। ঘটনাগুলো হলো—পুলিশের দাবি করা এআই-জেনারেটেড ছবি নিয়ে বিতর্ক, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মব সৃষ্টির চেষ্টা এবং আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত আইন নতুন করে বাস্তবায়নের উদ্যোগ।

বুধবার সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা একজন ছাত্রের মুখ চেপে ধরেন। পরে ছবিটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশ দাবি করে এটি এআই-জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি। তবে পরবর্তীতে যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট একাধিক গণমাধ্যম ছবিটি প্রকৃত বলে নিশ্চিত হয়।

পুলিশের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ছবি দাবি করা প্রসঙ্গে আমরা বলতে চাই যে আমরা সম্পাদক পরিষদের সদস্যরা অবশ্যই এআইয়ের বিষয়ে অবগত এবং এআইসংক্রান্ত কোনো ছবি আমরা পত্রিকায় ছাপালে আমরা কাগজে উল্লেখ করে দিই।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) পূর্বঘোষিত একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। উন্মুক্ত অনুষ্ঠান হওয়ায় হঠাৎ করেই একদল লোক ভেতরে প্রবেশ করে মব সৃষ্টির চেষ্টা চালায়। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পরে ডিআরইউ একটি বিবৃতি প্রকাশ করে।

মব সৃষ্টিকারীদের নিয়ে ডিআরইউর অবস্থানকে সমর্থন করে সম্পাদক পরিষদ।

তৃতীয়ত, নতুন করে গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্পাদক পরিষদের মতে, এই উদ্যোগ মূলত পূর্ববর্তী সরকারের চিন্তা-ভাবনার প্রতিফলন। আইনটির বিভিন্ন ধারা অপরিবর্তিত রাখা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপের আশঙ্কা তৈরি করছে।

এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় সম্পাদক পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মতামতও চেয়েছে। সম্পাদক পরিষদের মতে, এসব প্রবণতা পূর্ববর্তী সরকারের চিন্তা ও মানসিকতার প্রতিফলন। এ ধরনের পুনরাবৃত্তি পূর্ববর্তী সরকারের স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ এবং একতরফা উদ্যোগের কথা মনে করিয়ে দেয় বলে আমরা মনে করি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পল্টনে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

Next Post

জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন

Related Posts

৬ ঘণ্টার জন্য টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
অন্যান্য

৬ ঘণ্টার জন্য টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ

সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনা
অন্যান্য

সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনা

দাসত্বের সাংবাদিকতার কারণে ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী হয়েছে : কাদের গনি চৌধুরী
অন্যান্য

দাসত্বের সাংবাদিকতার কারণে ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী হয়েছে : কাদের গনি চৌধুরী

Next Post
জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন

জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে’

‘আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে’

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২

এনার্জি ড্রিংকেই বাড়তে পারে তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি

এনার্জি ড্রিংকেই বাড়তে পারে তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি

মানিক মিয়া অ্যাভিনিউ মাতাবেন জেমসসহ সাত ব্যান্ড

মানিক মিয়া অ্যাভিনিউ মাতাবেন জেমসসহ সাত ব্যান্ড

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

03 September 2025

সমসাময়িক তিন ইস্যুতে সম্পাদক পরিষদের বিবৃতি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার