Monday, June 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সাংবাদিককে মারার হুমকি দিয়ে পরীমনির গালিগালাজ, অডিও ফাঁস

October 11, 2024
in বিনোদন
সাংবাদিককে মারার হুমকি দিয়ে পরীমনির গালিগালাজ, অডিও ফাঁস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
একটি জাতীয় পত্রিকার নারী সাংবাদিক মেহনাজ খানকে মারার হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন দেশের বহুল আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। পাশাপাশি অকথ্য ভাষায় গালিও দিয়েছেন। শুধু তাই নয়, গাড়ি নিয়ে নাকি মেহনাজের অফিসের নিচেও যান পরীমনি। এরপর একজন বিনোদন সাংবাদিক পরীমনিকে বুঝিয়ে সেই মূহূর্তে পরিস্থিতি সামাল দেন।

এ নিয়ে বুধবার (৯ অক্টোবর) রাতে অডিও রেকর্ড ফাঁস করেছেন ওই নারী সাংবাদিক। ফাঁস হওয়া সেই অডিওতে শোনা যায়- রেগে আগুন হয়ে উঠেছেন পরীমনি। একের পর এক গালি দেয়ার পাশাপাশি সেই নারী সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দিচ্ছেন।পরীমনির এ রকম আচরণ নিয়ে মেহনাজ খান বলেন, আরটিভির এক নিউজের থামনেইলে পরীমনি ও তার ছেলের ছবি শেয়ার করে আমি ক্যাপশনে লিখেছিলাম, ‘ইনজেনারেল- আর কি? এমন মানুষকে বিশ্বাস করা যার মাশুল বাচ্চারও দিতে হয়’।

এতেই চটে যান ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা। প্রথমে সাংবাদিক মেহনাজ খানের সেই পোস্টে নিজের ব্যক্তিগত আইডি দিয়ে মন্তব্য করে বলেন, তার শেয়ার করা ক্যাপশনটি তিনি বোঝেন নি। উত্তরে মেহনাজ খান নায়িকাকে বলেন, ‘আপনাকে মিন করে কিছুই লিখিনি। আমি আমার বিষয় এবং আমার সন্তানের পরিস্থিতি নিয়ে লিখেছি।’

পরবর্তীতে দুজনের মধ্যে ফোনে কথা হয়। কথা বলার এক পর্যায়ে মেহনাজ বলেন, তিনি বিনোদন সাংবাদিক সবাই তাকে চেনে। তিনি কখনও সন্তান নিয়ে লিখবেন না। বলেন, আপনি (পরীমনি) যেমন আপনার বাচ্চা নিয়ে সচেতন, আমিও আমার বাচ্চা নিয়ে সচেতন।

লম্বা সময় কথার একপর্যায়ে পরীমনিকে বলেন, আপনি রাজ ভাইকে (পরীমনির সাবেক স্বামী) মিন করে লিখেছেন। তখন হাসতে হাসতে পরীমনি তার কথা বলার জন্য দুই মিনিট সময় চান। উত্তরে মেহনাজ সময় দেবেন না জানালে, তেলে-বেগুনে জ্বলে ওঠেন তিনি। শুরু করেন অশ্রাব্য ভাষায় গালাগালি।

অপর পাশ থেকে মেহনাজ অবশ্য শান্ত ছিলেন। বিপরীতে পরীমনি নানা অশালীন শব্দ উচ্চারণ করেই যান। পাশাপাশি তাকে দেখে নেয়ার হুমকি দেন। একপর্যায়ে তিনি কোথায় আছেন, দেখে নিতে এখনই তিনি আসবেন, এমন কথাও উল্লেখ করেন।

সাংবাদিক মেহনাজের দাবি তিনি একজন সিংগেল মাদার। তার ডিভোর্স হয়েছে ৫ বছর আগে। এ কারণে নিজের বাচ্চাকে উদ্দেশ্য করে তিনি এই পোস্ট দিয়েছেন। কিন্তু এরপর এই পোস্ট নিয়েই নাকি বাধে বিপত্তি। পরীমনি ভেবেছেন তার ছেলে রাজ্যকে নিয়ে এই পোস্ট দেয়া হয়েছে। এ কারণে সাংবাদিককে ফোন দিয়ে গালিগালাজ করেন পরীমনি।

এছাড়া মেহনাজ খান এক দীর্ঘ পোস্টে ফেসবুকে লিখেছেন, গতকাল (বুধবার) দেশের প্রথম সারির নায়িকা পরিমনি কোন কারণ ছাড়াই আমাকে অকথ্যভাবে গালাগালি করে এবং আমাকে হুমকি দেয় আমার অফিসে এসে আমাকে মারবে, আমাকে নাকি দেখে নিবে, আমার নাকি চাকরি খেয়ে দিবে। তার ভাষা এবং কথা আপনারা স্ক্রিন রেকর্ডে শুনতেই পারছেন। আমার একটা স্ট্যাটাসকে ঘিরে উনি এই কান্ড ঘটালেন। আমি একজন সিংগেল মাদার। আমার একটা মেয়ে আছে। আমি একটা নিউজ শেয়ার করে আমার নিজ পরিস্থিতিকে কেন্দ্র করে আমার মেয়েকে নিয়ে ক্যাপশনটা লিখি।

শুধু মাত্র আমার ক্যাপশনে পরিমনি ও তার ছেলের ছবি থাকায় সেই চিত্রনায়িকা এ রকম অপ্রত্যাশিত কাহিনি ঘটায়। মা হিসেবে দাবি করছে অথচ অন্য একজন মাকে অপমানিত করলো। আমি জানতে চাই আমার ভুলটা কোথায়? শুধু দাড়ি কমার জন্য একজন নায়িকা এমন আচরন করবে? আমি কোন নিউজও করিনি তার বিরুদ্ধে, শুধু মাত্র আমার পার্সোনাল প্রোফাইলের একটা ক্যাপশনকে ঘিরে তার কেন মনে হলো যে তাকে নিয়ে লিখেছি। আর আমি তো তার সন্তান নিয়ে খারাপ কিছু বলিওনি।

আমি জানি সিংগেল মাদারের লাইফ কত কঠিন হয়। পরীমনির জন্য আমার খুব সহানুভূতি ছিল। কিন্তু তারকারা মনে হয় দূর থেকেই সুন্দর। বিনা কারণে রাত ১২টা পর্যন্ত আমাকে যে হেনেস্তা করলো এবং আমাকে যেভাবে মারার হুমকি দিয়েছে এর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে বাধ্য হলাম এবং আমার ও আমার পরিবারের যদি কিছু হয় এর দায়ী হবে পরিমনি।

এ বিষয়ে পরীমনির কাছে বিস্তারিত জানতে বেশ কয়েকবার ফোনে করলেও তাকে পাওয়া যায়নি। তবে অনেক সাংবাদিকই ফেসবুকে ঢাকাই সিনেমার একজন নায়িকার এমন অশালীন আচরণের সমালোচনা করে পোস্ট দিয়েছেন। মেহনাজের পাশে থাকার কথাও জানিয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

দল-মত-ধর্ম যার যার, রাষ্ট্র সবার: তারেক রহমান

Next Post

চলছে দেবী দুর্গার আরাধনা, আজ মহাঅষ্টমী

Related Posts

অপুর পর শাকিবও পেলেন দামি উপহার
বিনোদন

অপুর পর শাকিবও পেলেন দামি উপহার

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস
বিনোদন

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

কোয়েলের পর রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন দেব-রচনা!
বিনোদন

কোয়েলের পর রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন দেব-রচনা!

Next Post
চলছে দেবী দুর্গার আরাধনা, আজ মহাঅষ্টমী

চলছে দেবী দুর্গার আরাধনা, আজ মহাঅষ্টমী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

যেভাবে দেশে ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬

ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

10 October 2024

সাংবাদিককে মারার হুমকি দিয়ে পরীমনির গালিগালাজ, অডিও ফাঁস

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার