Sunday, June 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সালমান এফ রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, কোম্পানির শেয়ার ফ্রিজ 

March 10, 2025
in জাতীয়
সালমান এফ রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, কোম্পানির শেয়ার ফ্রিজ 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার স্ত্রী সৈয়দা রুবাবা রহমান, ভাই আহমেদ সোহাইল ফসিহুর রহমান, ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং আহমেদ সোহাইলের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়াও সালমান এফ রহমানের নামে লন্ডনে থাকা স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে লন্ডনের বার্কলেজ ব্যাংকের দুই অ্যাকাউন্ট ও সংযুক্ত আরব আমিরাতে কোম্পানির শেয়ার ফ্রিজ করা হয়েছে।সোমবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়েছে, সালমান এফ রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাতসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ অন্যান্যদের নামে ব্যাংক হিসাবসমূহের তথ্য পাওয়া যায়।

বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, তারা এসব ব্যাংক হিসাবসমূহ হস্তান্তর/স্থানান্তর/রূপান্তর করার চেষ্টা করছেন। এতে সফল হলে, অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, আদালতে চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই, সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমানের স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজ করা আবশ্যক।

এছাড়াও দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, দুদকের পক্ষ থেকে সালমান এফ রহমানসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।  আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে, মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি এবং বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ছয় ঘণ্টা পর পঙ্গু হাসপাতালে জরুরি সেবা চালু

Next Post

১৫ বছর দস্যু পরিবারের শাসন ছিল: গার্ডিয়ানকে ড. ইউনূস 

Related Posts

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী
জাতীয়

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয়

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ জুলাই: বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা
জাতীয়

হজ শেষে ফিরলেন ৫৪ হাজার ৩২৩ হাজি

Next Post
১৫ বছর দস্যু পরিবারের শাসন ছিল: গার্ডিয়ানকে ড. ইউনূস 

১৫ বছর দস্যু পরিবারের শাসন ছিল: গার্ডিয়ানকে ড. ইউনূস 

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা, অস্ত্রধারীর ছবি ভাইরাল 

চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা, অস্ত্রধারীর ছবি ভাইরাল 

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

10 March 2025

সালমান এফ রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, কোম্পানির শেয়ার ফ্রিজ 

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার