Friday, November 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সিএনজির স্টার্ট বন্ধ করে ছিনতাই, মূলহোতাসহ গ্রেপ্তার ৪

August 22, 2025
in আইন ও অপরাধ
সিএনজির স্টার্ট বন্ধ করে ছিনতাই, মূলহোতাসহ গ্রেপ্তার ৪
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সিএনজির স্টার্ট বন্ধ করে যাত্রীদের ছিনতাইয়ের ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ চার জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি, তিনটি দেশীয় ছুরি ও দুটি ছিনতাইকৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাকির হোসেন, মো. নজরুল ইসলাম (৪৭), মো. মিজানুর রহমান (৪৫) ও মো. হাফিজুল ইসলাম ওরফে হাবু (৪৫)।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৬ আগস্ট রাতে শেরেবাংলা নগর থানায় দায়েরকৃত মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজশাহী থেকে ঢাকায় আসা এক যাত্রী টেকনিক্যাল বাসস্ট্যান্ড থেকে সিএনজিতে রওনা হলে জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে চালক গাড়ির স্টার্ট বন্ধ করে দেন। পরে ওত পেতে থাকা তিনজন ছিনতাইকারী চালকের সহযোগিতায় ওই যাত্রীর গলায় ছুরি ধরে নগদ টাকা, দুটি মোবাইল ফোন সেট ও বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয়। পাশাপাশি মারধর করে পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে আরও টাকা নিতে বাধ্য করে। ছিনতাই শেষে তারা ভুক্তভোগীকে আগারগাঁও এলাকায় ফেলে পালিয়ে যায়।

ঘটনার পর ডিবি ছায়া তদন্তের মাধ্যমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিএনজি ও চালককে শনাক্ত করে। পরে বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে গাবতলী টেকনিক্যাল বাসস্ট্যান্ড থেকে জাকির হোসেনকে সিএনজিসহ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলাম ও মিজানুর রহমানকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অপর আসামি হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন থেকে ঢাকার বিভিন্ন এলাকায় একই কায়দায় ছিনতাই করে আসছে বলে স্বীকার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

‘আমরা বিএনপি পরিবার’-এর সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Next Post

গাজা শহর দখলের অনুমোদন দেবেন নেতানিয়াহু

Related Posts

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
আইন ও অপরাধ

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুরের ঘটনায় তিন মামলায় আসামি ২৩০০, গ্রেপ্তার ১১
আইন ও অপরাধ

সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুরের ঘটনায় তিন মামলায় আসামি ২৩০০, গ্রেপ্তার ১১

শ্রমিকের ছদ্মবেশে নাশকতা, নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার
আইন ও অপরাধ

শ্রমিকের ছদ্মবেশে নাশকতা, নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার

Next Post
গাজা শহর দখলের অনুমোদন দেবেন নেতানিয়াহু

গাজা শহর দখলের অনুমোদন দেবেন নেতানিয়াহু

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনা

সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনা

যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

রামুতে মার্মা তরুণীকে বিয়ে করে নির্যাতনের অভিযোগে আটক ১

রামুতে মার্মা তরুণীকে বিয়ে করে নির্যাতনের অভিযোগে আটক ১

হাসিনার জন্য কোনো ট্রাভেল পাস নয়, কেবল প্রত্যর্পণই একমাত্র পথ: হুমায়ুন

হাসিনার জন্য কোনো ট্রাভেল পাস নয়, কেবল প্রত্যর্পণই একমাত্র পথ: হুমায়ুন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

22 August 2025

সিএনজির স্টার্ট বন্ধ করে ছিনতাই, মূলহোতাসহ গ্রেপ্তার ৪

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার