চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অবশেষে বিজিবির কঠোর অবস্থানে তা ব্যর্থ হয়েছে। পরে তাদেরকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় বিএসএফ।
রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-জয়নগর সীমান্তের ৭৫ নম্বর পিলারের কাছে ওই ঘটনা ঘটে।
বিজিবি জানায়, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৫ নম্বর মেইন পিলার সংলগ্ন ভারতীয় অংশে ভোরের দিকে ১১ জন ব্যক্তিকে জড়ো করে বিএসএফ। উদ্দেশ্য ছিল তাদের বাংলাদেশে প্রবেশ করানো।
খবর পেয়ে দ্রুত সতর্ক অবস্থান নেয় বিজিবি সদস্যরা। স্থানীয় গ্রামবাসীরাও তাদের সঙ্গে যোগ দেন। পরিস্থিতি বুঝে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। পরে জড়ো করা ১১ জনকে শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।
নাজমুল হাসান জানান, বিএসএফের পক্ষ থেকে বারবার পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবি তা প্রতিহত করেছে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।










Discussion about this post