Monday, May 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়টি গুজব: প্রেস উইং

November 2, 2024
in জাতীয়
সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়টি গুজব: প্রেস উইং
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সেন্টমার্টিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান গুজব ছড়ানো হচ্ছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন লিজ দিচ্ছেন, এমন খবরও ছড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজে বলা হয়, কোনো দেশের কাছে সেন্টমার্টিন লিজ দেওয়ার পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের।

শনিবার (২ নভেম্বর) দেওয়া সেই পোস্টে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের মধ্যে ল্যান্ড ফোর্সেস টকস কয়েক বছর ধরে চলছে। এর সপ্তম আসর গত বছরের ১৪ থেকে ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ফোর্ট শ্যাফটারে অনুষ্ঠিত হয়েছিল। এই টকসের সঙ্গে সেন্ট মার্টিনকে জড়িয়ে কোনো ধরনের পোস্ট নিছক গুজব। অন্তর্বর্তী সরকার অনেকবার জানিয়েছে যে সেন্ট মার্টিন কোনো বিদেশি দেশের কাছে কোনো উদ্দেশ্যে লিজ দেওয়ার পরিকল্পনা তাদের নেই।

সিএ প্রেস উইং ফ্যাক্টস আরেকটি পোস্টে জানায়, অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন কমপক্ষে ২০ ধরনের বিপদের মুখে পড়েছে। গত ১৫ এপ্রিল ‘এনভায়রনমেন্টাল অ্যাডভান্স’ নামের একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, পর্যটনের কারণে সেন্টমার্টিনে উচ্চ তাপমাত্রার পাশাপাশি লবণাক্ততা বৃদ্ধি, বন উজাড়, দূষণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কচ্ছপের আবাস ধ্বংস, প্লাস্টিকের ব্যবহার, মিঠাপানির সংকট, জোয়ারে সমুদ্রভাঙনসহ নানা বিপদ দেখা দিয়েছে।

‘দুই মাস ধরে দ্বীপে আরেকটি নতুন বিপদ হাজির হয়েছে। সেখানে দেখা দিয়েছে মারাত্মক ক্ষতিকর সাদা মাছির উৎপাত। এই মাছি দ্বীপের গাছপালা ধ্বংস করছে। সাদা মাছির কারণে গত কয়েক মাসে ৩০০ নারকেল গাছ মারা গেছে। বিশেষজ্ঞরা সেন্ট মার্টিনের বর্তমান পরিস্থিতির জন্য অপরিকল্পিত পর্যটনকে দায়ী করছেন।’

ফেসবুক পোস্টে আরও বলা হয়, আন্তর্জাতিক ও জাতীয় গবেষণা অনুযায়ী দেশের একমাত্র প্রবাল দ্বীপটির ৪১ ভাগ প্রবাল ধ্বংস হয়েছে। এই ধ্বংসযজ্ঞ থামানো না গেলে ২০৪৫ সালের মধ্যে এই দ্বীপের সব প্রবাল ধ্বংস হবে যাবে আর দ্বীপটি ডুবে যাবে। সরকার এই দ্বীপ রক্ষায়, অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণে, আর বেআইনি স্থাপনার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা বৃহত্তর জনস্বার্থে। দেশের একমাত্র প্রবালের দ্বীপ সেন্ট মার্টিন বেঁচে থাকবে আগামী প্রজন্মের জন্যও।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

কয়লা সংকটে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

Next Post

প্রধান উপদেষ্টার সংবর্ধনা পেলেন নারী ফুটবলাররা

Related Posts

সরকারের ১০০ দিনের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
জাতীয়

সরকারের ১০০ দিনের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কালশী বস্তিতে ভয়াবহ আগুন
জাতীয়

কালশী বস্তিতে ভয়াবহ আগুন

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
জাতীয়

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

Next Post
প্রধান উপদেষ্টার সংবর্ধনা পেলেন নারী ফুটবলাররা

প্রধান উপদেষ্টার সংবর্ধনা পেলেন নারী ফুটবলাররা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: গ্রেফতার ২

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: গ্রেফতার ২

বিফ কোফতা সালাদ রেসিপি

বিফ কোফতা সালাদ রেসিপি

ওড়না-টিপ নিয়ে বিতর্ক, পোশাকবিধি বাতিল করল বাংলাদেশ বেতার

ওড়না-টিপ নিয়ে বিতর্ক, পোশাকবিধি বাতিল করল বাংলাদেশ বেতার

সরকারের ১০০ দিনের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকারের ১০০ দিনের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

02 November 2024

সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়টি গুজব: প্রেস উইং

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার