Sunday, October 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

স্থানীয় নির্বাচন আ.লীগের অংশগ্রহণের প্রশ্নে যা জানালেন রিজভী 

July 19, 2026
in রাজনীতি
স্থানীয় নির্বাচন আ.লীগের অংশগ্রহণের প্রশ্নে যা জানালেন রিজভী 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ না দিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ব্যাপারে ক্ষমতাসীন বিএনপির অবস্থান কী, সাংবাদিকরা তা জানতে চেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বিএনপির ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকরা এ সংক্রান্ত প্রশ্ন করেন তাকে।

জবাবে রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনে কে অংশ নিতে পারবেন আর কে পারবেন না, তা সম্পূর্ণভাবে আদালত এবং নির্বাচন কমিশনের এখতিয়ার। প্রচলিত এবং নতুন প্রণীত আইন পর্যালোচনা করে ইসিই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অন্য কোনো রাজনৈতিক দল কী বলল, তা এখানে বিবেচ্য নয়।

এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের ভিত্তিতে হচ্ছে না স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আইন অনুযায়ী কারা নির্বাচনে যাওয়ার যোগ্য তা দেখার দায়িত্ব একমাত্র নির্বাচন কমিশনের এবং বিএনপি বিষয়টি তাদের ওপরই ছেড়ে দিয়েছে।

নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়ার রূপরেখা কেমন হবে কিংবা সবার জন্য প্রার্থিতা উন্মুক্ত থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে রিজভী জানান, প্রতীকহীন নির্বাচন হওয়ায় দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো নীতিগত সিদ্ধান্ত না হওয়ায় পরবর্তী সময়ে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। পাশাপাশি দলের আগামী জাতীয় কাউন্সিলের বিষয়ে তিনি বলেন, দলের চেয়ারম্যান ও মহাসচিব ইতোমধ্যে সম্মেলন আয়োজনের ব্যাপারে কথা বলেছেন। খুব দ্রুতই সম্মেলনের তারিখ চূড়ান্ত করে তা প্রকাশ করা হবে।

এরপর জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, এই বিপ্লব দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে অর্জিত হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃবহালের দাবিতে বিএনপির নেতৃত্বে রাজনৈতিক দলগুলো দীর্ঘ ১৭ বছর ধরে যে আন্দোলন চালিয়ে আসছিল, জুলাইয়ের ছাত্র-জনতার গণবিপ্লব ছিল তারই চূড়ান্ত বহিঃপ্রকাশ।

সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং সাধারণ মানুষের অভূতপূর্ব আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই বিজয়কে বাংলাদেশের ইতিহাসের এক নজিরবিহীন ও উজ্জ্বল নক্ষত্র হিসেবে অভিহিত করেন রুহুল কবির রিজভী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না

Next Post

পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

Related Posts

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায়: জামায়াত আমির
রাজনীতি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায়: জামায়াত আমির

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ
রাজনীতি

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
রাজনীতি

এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি

Next Post
পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধার সিদ্ধান্ত : ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধার সিদ্ধান্ত : ক্রীড়া প্রতিমন্ত্রী

এলপিজির সঙ্গে বাড়ল অটোগ্যাসের দামও

এলপিজির সঙ্গে বাড়ল অটোগ্যাসের দামও

এলপিজি নিয়ে সুখবর দিল সরকার

ফের বাড়ল এলপিজির দাম

এশিয়ান গেমস: বাংলাদেশের অর্জন ও চরম ব্যর্থতা

এশিয়ান গেমস: বাংলাদেশের অর্জন ও চরম ব্যর্থতা

এবার একদিনে ৮ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

19 July 2026

স্থানীয় নির্বাচন আ.লীগের অংশগ্রহণের প্রশ্নে যা জানালেন রিজভী 

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার