Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

স্বাধীনতার শত্রুরা ফের মাথাচাড়া দিতে চায়: ফখরুল

December 16, 2025
in রাজনীতি
স্বাধীনতার শত্রুরা ফের মাথাচাড়া দিতে চায়: ফখরুল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা এখন পুনরায় মাথাচাড়া দিতে চায়। তিনি বলেন, “বাংলাদেশের মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ—তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশ স্বাধীনতা-সার্বভৌমত্ব অটুট রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ।”

বিজয় দিবসের সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে ফখরুল বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধ আমরা ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করেছি। আমরা শপথ নিয়েছি স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের সংগ্রাম সবসময় অব্যাহত থাকবে।”

তিনি পাকিস্তানি বাহিনীর ২৫ মার্চ ১৯৭১ সালের অপারেশন সার্চলাইটের মাধ্যমে গণহত্যা শুরু এবং মুক্তিবাহিনী ও ভারতের যৌথ নেতৃত্বে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ পর্যন্ত ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরেন।

ফখরুল বলেন, “বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলবে। মহান বিজয় দিবসে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।”

সকাল ৯টা ৫৫ মিনিটে শেরেবাংলা নগরে বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাতে অংশ নেন। স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, আমিনুল হক, তানভীর আহমেদ রবিনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।

পরে মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ড্যাব, ছাত্র দলসহ বিভিন্ন সংগঠন জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে। সকাল থেকে নেতাকর্মীরা ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও সালাম’, ‘স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখব’ ইত্যাদি স্লোগান দেন।

ফখরুল তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বলেন, “তার দেশে আসা যেন গণতন্ত্রের সংগ্রাম-লড়াইকে আরও বেগবান করে।” এছাড়া সকাল সাড়ে ৮টায় মির্জা আব্বাসের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বিজয় দিবসে মোদীর পোস্ট, নেই বাংলাদেশের নাম

Next Post

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা আঁকা নিয়ে তোলপাড়

Related Posts

নিকাব পরা এমপিদেরকে ‘বুঝলাম না, আপনারা কারা? : বিএনপি নেতা
রাজনীতি

নিকাব পরা এমপিদেরকে ‘বুঝলাম না, আপনারা কারা? : বিএনপি নেতা

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির
রাজনীতি

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান: পুলিশ
রাজনীতি

নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান: পুলিশ

Next Post
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা আঁকা নিয়ে তোলপাড়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা আঁকা নিয়ে তোলপাড়

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

জামিন পেলেন মমতাজ

জামিন পেলেন মমতাজ

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 December 2025

স্বাধীনতার শত্রুরা ফের মাথাচাড়া দিতে চায়: ফখরুল

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার