Tuesday, May 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

স্বেচ্ছাসেবক টিম দিয়ে নির্বাচনি প্রচারণা চালাবেন তাসনিম জারা

December 7, 2025
in রাজনীতি
স্বেচ্ছাসেবক টিম দিয়ে নির্বাচনি প্রচারণা চালাবেন তাসনিম জারা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
মনোনয়ন পেলে আগামী জাতীয় নির্বাচনে প্রচারণা চালানোর ব্যতিক্রমী এক ঘোষণা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। শনিবার (৬ ডিসেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, প্রচলিত নির্বাচনী সংস্কৃতির বিপরীতে দাঁড়িয়ে তিনি অর্থনির্ভর রাজনীতি নয়, বরং স্বেচ্ছাসেবক টিম গড়ে নির্বাচনী প্রচারণা পরিচালনা করবেন।

তাসনিম জারা বলেন, ‘আমাদের দেশে নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ ২৫ লাখ টাকা খরচ করতে পারেন। কিন্তু বাস্তবে আমরা দেখি, প্রায় কেউই এই আইন মানেন না। শোনা যায়, একজন প্রার্থী ২০, ৫০, এমনকি ১০০ কোটি টাকা পর্যন্ত খরচ করেন। অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেন, মাত্র ২৫ লাখ টাকা ব্যয় করেছি। ফলে প্রায় সবারই সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা ও মিথ্যা বলার মাধ্যমে। আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করব না। আমি এনসিপি থেকে ঢাকা-৯ আসনে মনোনয়নের জন্য আবেদন করেছি এবং প্রতিজ্ঞা করছি, আইনে অনুমোদিত টাকার বাইরে আমি ১ টাকাও খরচ করব না।’অল্প বাজেটে নির্বাচনী প্রচার চালানোর বিষয়ে তিনি আরও বলেন, ‘অনেকে বলেছেন, এত অল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব। আমি তাদের বলেছি, আমরা প্রমাণ করব—এটা সম্ভব। শুধু নির্বাচনের পর নয়, নির্বাচনের আগেই নিয়মিত জানাব, কত টাকা পেয়েছি এবং কত টাকা খরচ করেছি। সবকিছু করব স্বচ্ছভাবে। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করব—সততার সঙ্গে অর্থ আর পেশিশক্তির বৃত্তের বাইরে এসে নির্বাচন করা যায়। তবে এ পথচলায় আপনাদের সাহায্য প্রয়োজন। যে কাজগুলো অন্য প্রার্থীরা টাকা দিয়ে করান, আমাদের সেগুলো করতে হবে আপনাদের সময়, শ্রম এবং অংশগ্রহণ দিয়ে। স্বেচ্ছাসেবক টিম গড়ার মাধ্যমে।’

নির্বাচনে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘আপনি ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মান্ডা), দেশের অন্য যেকোনো জায়গা বা প্রবাসী হোন, আপনি এই ক্যাম্পেইনে সাহায্য করতে পারবেন। সাহায্য করার অসংখ্য উপায় আছে। এ জন্য আমরা একটি ছোট ফরম তৈরি করেছি। সেখানে জানাতে পারবেন আপনি কিভাবে সাহায্য করতে চান। কেউ গ্রাফিক ডিজাইন করতে পারেন, কেউ ভিডিও শুট বা এডিট করতে পারেন, কেউ উঠান বৈঠকের আয়োজন করতে পারেন, কেউ ফান্ড সংগ্রহে সাহায্য করতে পারেন, কেউ আমাদের সঙ্গে বাসায় বাসায় গিয়ে মানুষের কাছে আমাদের মেসেজ পৌঁছে দিতে পারেন—আরো অনেক ভূমিকা আছে। আবার আপনি নিজেও জানাতে পারেন, কিভাবে সাহায্য করতে চান।’

তিনি আরও বলেন, ‘ফরমটি পূরণ করতে সময় লাগবে মাত্র ২ মিনিট। আমি চাই, এবারের নির্বাচন হোক আপনাদের নিজেদের নির্বাচন। আমরা একসঙ্গে টিম গড়ব, প্রশিক্ষণ দেব এবং ধাপে ধাপে সবাইকে যুক্ত করব। সততা দিয়ে রাজনীতি করা সম্ভব, সেটা আমরা একসঙ্গে প্রমাণ করব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি রাজনীতি দুর্নীতি, পেশিশক্তি আর মিথ্যার বৃত্ত থেকে বের হয়ে সত্যিকারের জনগণের হাতে ফিরে আসে, তাহলে সম্ভাবনা সীমাহীন।’

ফেসবুক পোস্টটিতে https://forms.gle/V4rLVK7fHAwNL2AY6 ফরমের লিংকও দিয়েছেন তাসনিম জারা।

Previous Post

ভারতে নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পর্যটকসহ নিহত ২৩

Next Post

মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যা

Related Posts

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল
রাজনীতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

নুসরাতকেই নির্বাচিত ঘোষণা ইসির, গেজেট শিগগিরই
রাজনীতি

নুসরাতকেই নির্বাচিত ঘোষণা ইসির, গেজেট শিগগিরই

এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির
রাজনীতি

এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির

Next Post
মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যা

মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

নুসরাতকেই নির্বাচিত ঘোষণা ইসির, গেজেট শিগগিরই

নুসরাতকেই নির্বাচিত ঘোষণা ইসির, গেজেট শিগগিরই

সাংবাদিককে হুমকি,সুজন এন্টারপ্রাইজের খুঁটির জোর কোথায়?

সাংবাদিককে হুমকি,সুজন এন্টারপ্রাইজের খুঁটির জোর কোথায়?

শাহবাগে মেস থেকে তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার

শাহবাগে মেস থেকে তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার

বাসের ধাক্কায় ৫ জনের প্রাণহানী

বাসের ধাক্কায় ৫ জনের প্রাণহানী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার