Friday, April 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

হঠাৎ দায়িত্ব ছাড়লেন মেসির দলের কোচ

April 15, 2026
in খেলা
হঠাৎ দায়িত্ব ছাড়লেন মেসির দলের কোচ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসিদের প্রথম এমএলএস শিরোপা জেতানোর মাত্র চার মাস পরেই হঠাৎই নাটকীয়ভাবে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাভিয়ের মাসচেরানো।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ক্লাবটির পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে মাসচেরানোর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মূলত ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েই তিনি এই দায়িত্ব ছেড়েছেন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। মাসচেরানোর বিদায়ের বিষয়ে একটি সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে, গত শনিবার নিউ ইয়র্ক রেড বুলসের সঙ্গে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করার পরপরই তিনি ক্লাব কর্তৃপক্ষকে নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।

মাসচেরানোর সঙ্গে তার কোচিং স্টাফের অন্য সদস্যরাও ক্লাব ত্যাগ করছেন। তার হঠাৎ বিদায়ে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গুইলারমো হোয়াসকে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিদায়ী বিবৃতিতে মাসচেরানো ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তার ওপর আস্থা রাখার জন্য তিনি ক্লাব কর্তৃপক্ষের কাছে ঋণী। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীকে তাদের সম্মিলিত প্রচেষ্টার জন্য এবং বিশেষ করে খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন—এই ক্লাবের হয়ে জেতা প্রথম শিরোপার স্মৃতি তিনি আজীবন লালন করবেন এবং ভবিষ্যতে মায়ামির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

২০২৪ সালের নভেম্বরে টাটা মার্টিনোর উত্তরসূরি হিসেবে মায়ামির দায়িত্ব নিয়েছিলেন আর্জেন্টিনার এই সাবেক তারকা। বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলে মেসির দীর্ঘদিনের সতীর্থ মাসচেরানোর নিয়োগ নিয়ে শুরুতে অনেক প্রশ্ন উঠলেও, তিনি মাঠের সাফল্যে তার প্রমাণ দিয়েছিলেন।

তার অধীনেই ইন্টার মায়ামি তাদের ইতিহাসের প্রথম এমএলএস কাপ জয় করে, যেখানে ফাইনালে তারা ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে পরাজিত করেছিল। এছাড়া তার কোচিংয়ে দলটি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল এবং লিগস কাপের ফাইনালে উঠেছিল।

তবে ২০২৬ মৌসুমে মায়ামির পথচলা কিছুটা মন্থর হয়ে পড়েছে। ক্লাবের নবনির্মিত ‘নু স্টেডিয়ামে’ খেলা প্রথম দুই ম্যাচেই ড্র করেছে তারা। যদিও চলতি মৌসুমে লিগের সাত ম্যাচের মধ্যে তিনটিতে জয় নিয়ে তারা ইস্টার্ন কনফারেন্সের তৃতীয় স্থানে রয়েছে, তবে গত মাসে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের রাউন্ড অব সিক্সটিনে ন্যাশভিল এসসির কাছে হেরে বিদায় নেওয়াটা ছিল বড় এক ধাক্কা।

শিরোপা জয়ের পর মাসচেরানোকে বেশ কিছু কঠিন পরিস্থিতি সামাল দিতে হয়েছে। সার্জিও বুসকেটস এবং জর্দি আলবার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের অবসর এবং নতুন খেলোয়াড় জার্মান বার্টেরামেকে দলে ভেজানোর পর লুইস সুয়ারেজকে সাইডবেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে কিছুটা চাপে ছিলেন তিনি। সব মিলিয়ে মাঠ ও মাঠের বাইরের নানা সমীকরণের মধ্যেই মায়ামিতে মাসচেরানো অধ্যায়ের অবসান ঘটল।

Previous Post

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫ শিশু

Next Post

মাদরাসায় দুই ছাত্রের মারামারিতে প্রাণ গেল একজনের

Related Posts

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা
খেলা

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন
খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা আইসিসি’র
খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা আইসিসি’র

Next Post
মাদরাসায় দুই ছাত্রের মারামারিতে প্রাণ গেল একজনের

মাদরাসায় দুই ছাত্রের মারামারিতে প্রাণ গেল একজনের

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকছে ছুটি

ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকছে ছুটি

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী

মীর নাছিরের মামলায় চিন্ময় দাশের জামিন

মীর নাছিরের মামলায় চিন্ময় দাশের জামিন

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিনে মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন

শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিনে মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার