Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

হলফনামায় অপ্রদর্শিত সম্পদের মালিকদের শাসক হিসেবে দেখতে চাই না: দুদক চেয়ারম্যান

January 11, 2026
in জাতীয়
হলফনামায় অপ্রদর্শিত সম্পদের মালিকদের শাসক হিসেবে দেখতে চাই না: দুদক চেয়ারম্যান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী হলফনামায় অপ্রদর্শিত সম্পদের মালিকদের আগামী দিনে রাষ্ট্রের শাসক হিসেবে দেখতে চাই না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

আজ (১১ জানুয়ারি) রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক)-এর ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক চেয়ারম্যান এ মন্তব্য করেন তিনি।

র‌্যাকের সভাপতি শাফি উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাবারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ এবং সংস্থাটির সচিব মোহাম্মদ খালেদ রহীম বক্তব্য রাখেন। এ ছাড়া কমিশনের মহাপরিচালকগণ সহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

২০০৮ সালের নির্বাচনের উদাহরণ টেনে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, সেই নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলফনামায় যে সম্পদের বিবরণী দিয়েছিলেন, বাস্তবে আমরা যে সম্পত্তি পেয়েছি তার মধ্যে ছিল বিস্তর ব্যবধান। তখন যদি দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশন যথাযথভাবে কাজ করত, তাহলে তার (শেখ হাসিনার) প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি।

মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামার তথ্য যাচাইয়ের জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়ে দুদক চেয়ারম্যান আরো বলেন, স্বল্প সময়ে আমাদের পক্ষে এত সূক্ষ্মভাবে কাজ করা কঠিন। যদি কোনো ব্যক্তির সম্পদের বিষয়ে সন্দেহ থাকে, অনুগ্রহ করে সেই তথ্য আমাদের দিন। আপনারা নিজেও অনুসন্ধানকারী। অনুসন্ধান করে আমাদের সহায়তা করুন। আমরা চাই না হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিক আগামী দিনে শাসক হিসেবে আসুক।

রাষ্ট্রের ভবিষ্যৎ ও ন্যায়বিচারের ওপর গুরুত্বারোপ করে দুদক চেয়ারম্যান বলেন, সবার জন্য সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের লক্ষ্য। একটি ন্যায়নিষ্ঠ ও সুবিচারসম্পন্ন রাষ্ট্র গঠনের জন্য দুর্নীতি নির্মূল জরুরি। আমাদের প্রত্যাশা থাকবে, আগামীতে যারা শাসক হবেন তারা অবশ্যই ন্যায়নিষ্ঠ হোন।

র‌্যাকের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাবেক সভাপতি আলাউদ্দিন আরিফ, বর্তমান কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যের মধ্যে সহ-সভাপতি রফিক উজ্জামান, যুগ্ম-সম্পাদক তাসলিমুল আলম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক মারুফ কিবরিয়া, কোষাধ্যক্ষ মো.সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকি, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফজলুর রহমান,কার্যনির্বাহী সদস্য আবুল কাশেম, আব্দুল্লাহ আল মামুন, মতলু মল্লিক, সাইফ বাবলু ও দুলাল হোসেন সহ র‌্যাকের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি সাইদুর রহমান

Next Post

নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

Related Posts

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’
জাতীয়

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
জাতীয়

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ
জাতীয়

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post
নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

জামিন পেলেন মমতাজ

জামিন পেলেন মমতাজ

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 January 2026

হলফনামায় অপ্রদর্শিত সম্পদের মালিকদের শাসক হিসেবে দেখতে চাই না: দুদক চেয়ারম্যান

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার