Monday, June 29, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

হামজার গোলে এগিয়ে বাংলাদেশ

October 9, 2025
in খেলা
হামজার গোলে এগিয়ে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মাসুদ রানা:
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। হামজা চৌধুরীর গোলে ম্যাচে লিড নিয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে হংকং। তবে কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় স্বাগতিকরা। এরপর আক্রমণে উঠে বাংলাদেশ।

ম্যাচের ১১ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। এরপর ১২ মিনিটে ডি বক্সের বাম পাশে ফয়সাল আহমেদকে ফাউল করলে ফ্রি কিক পায়। সেখান থেকে অসাধারণ ফ্রি কিকে বল জালে জড়ান হামজা চৌধুরী।

বাংলাদেশের জার্সিতে এটি হামজার দ্বিতীয় গোল। ভুটানের বিপক্ষে প্রথম গোল করেছিলেন তিনি। হামজার গোলে ম্যাচে লিড নিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশ বনাম হংকং : শক্তির হিসাব নাকি আত্মবিশ্বাসের লড়াই? | | বাংলাদেশ প্রতিদিন

গত জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হার বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছিল। প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীসহ বিদেশফেরত খেলোয়াড়দের আগমনে দর্শকদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছিল, সেই ধারাটা থেমে গেলেও এবার তা আবারও ফিরে এসেছে।

টিকিট ছাড়ার আধাঘণ্টার মধ্যেই প্রায় ১৯ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে, যা ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহের প্রমাণ।

তবে মাঠের লড়াইয়ে বাংলাদেশকে কঠিন সমীকরণ মেলাতে হচ্ছে। ‘সি’ গ্রুপে ভারতের বিপক্ষে ড্র দিয়ে শুরু করেছিল হ্যাভিয়ের ক্যাবরেরার দল, এরপর নিজেদের মাঠে হেরে যায় সিঙ্গাপুরের কাছে। ফলে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে জামাল ভূঁইয়ার দল এখন তৃতীয় অবস্থানে। হংকং ও সিঙ্গাপুর উভয়েই ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

আজ বাংলাদেশ জিতলে তাদের পয়েন্ট হবে ৪, ড্র করলে ২ এবং হারলে ১–ই থাকবে। এরপর ভারতের বিপক্ষে লড়াইসহ বাকি ম্যাচগুলো হবে প্রতিপক্ষের মাঠে—যা দলের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ।

বাংলাদেশ শেষবার এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল ১৯৮০ সালে। ৪৫ বছর পর ফের সেই স্বপ্ন পূরণে আজ জয় ছাড়া বিকল্প নেই।

তবে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে নয়। ফিফা র‌্যাঙ্কিংয়ে হংকং চায়না ৩৮ ধাপ এগিয়ে, আর এখন পর্যন্ত চারবার মুখোমুখিতে তিনবার জিতেছে হংকং, একটি ড্র। দলে আছে চারজন ব্রাজিলিয়ান প্রবাসী ফুটবলারও। তবু মাঠে আত্মবিশ্বাসী হয়ে খেলছে বাংলাদেশ দল।

সবশেষে লাল-সবুজ সমর্থকদের একটাই প্রত্যাশা—হামজা-জামালদের পায়ে ফুটুক জয়ের ফুল, বেঁচে থাকুক এশিয়ান কাপের স্বপ্ন।

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচের একাদশে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সামিত সোমকে রাখেননি। সামিত গত মঙ্গলবার রাতে এসে একটি অনুশীলন সেশন পেয়েছিলেন, কিন্তু প্রথম একাদশে সুযোগ পাননি। প্রথম একাদশে অধিনায়ক জামাল ভূঁইয়াও নেই।

গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন মিতুল মারমা। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে ২৩ জনের স্কোয়াডে রাখা হলেও ইনজুরির কারণে একাদশে নেই, তার স্থলে শাকিল আহাদ তপু সেন্ট্রাল ডিফেন্সে তারিক কাজীর সঙ্গে খেলবেন। দুই ফুলব্যাক হিসেবে দায়িত্ব পালন করবেন তাজ ও সাদ।

প্রবাসী জায়ান আহমেদ অ-২৩ দলে ভালো খেললেও প্রথম একাদশে সুযোগ পাননি। মিডফিল্ড নেতৃত্ব পাচ্ছেন সোহেল রানা। মিডফিল্ডে হামজা দেওয়ান চৌধুরি এবং আরেক মিডফিল্ডার সোহেল রানা খেলবেন। এক উইংয়ে ফাহিম এবং অপর উইংয়ে অধিনায়ক সোহেল রানা থাকবেন। কোচ ক্যাবরেরা ৪-৪-২ ফরমেশনে ফিরেছেন। ফরোয়ার্ড হিসেবে রাখা হয়েছে রাকিব হোসেন ও শেখ মোরসালিনকে।

১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের একাদশের তুলনায় হংকং ম্যাচে পাঁচজন পরিবর্তিত হয়েছেন: তপু বর্মণ, সামিত সোম, কাজেম, ফাহমিদুল ও হৃদয় নেই। স্কোয়াডে সেন্ট্রাল ডিফেন্ডারদের পর্যাপ্ত ব্যাকআপ না থাকার বিষয়টি প্রশ্নবিদ্ধ।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, হামজা চৌধুরি, মো. সোহেল রানা, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, মোরসালিন, রাকিব হোসেন।

সিএনএস//এল//

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

Next Post

শাপলা প্রতীক না দিলে নিবন্ধন মানবে না এনসিপি

Related Posts

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!
খেলা

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ
খেলা

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান
খেলা

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

Next Post
শাপলা প্রতীক না দিলে নিবন্ধন মানবে না এনসিপি

শাপলা প্রতীক না দিলে নিবন্ধন মানবে না এনসিপি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

সংসদে অর্থবিল-২০২৬ পাস

সংসদে অর্থবিল-২০২৬ পাস

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

09 October 2025

হামজার গোলে এগিয়ে বাংলাদেশ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার