Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

March 28, 2025
in খেলা
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। আজ (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছেন।বিসিবির একজন চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবির সেই চিকিৎসক বলেন, ‍‍`বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে গেছেন। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।‍‍`

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন তামিম ইকবাল। দু’বার হার্ট অ্যাটাকের পর পরীক্ষা করলে তার হার্টে ব্লক ধরা পড়ে, তাতে রিং পরানোর পর সাবেক এই বাংলাদেশ অধিনায়ক এখন ধীরে ধীরে সুস্থতার পথে। তামিমকে ৭২ ঘণ্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হয়।

২৭ মার্চ এক সংবাদ সম্মেলনে তামিমের সর্বশেষ অবস্থা জানিয়েছিলেন চিকিৎসকরা। সেখানে তামিম খুবই ভালো আছেন, সুস্থ আছেন বলে জানান তারা। সেই সাথে স্বাভাবিক জীবনে ফিরতে তাকে জীবনযাপনের ধরনে পরিবর্তন আনার কথাও বলেছিল চিকিৎসকরা।

এবার ২৮ মার্চ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন তামিম। তবে খেলায় ফিরতে পারবেন কিনা বা পারলেও কবে পারবেন সেসব ব্যাপার এখনই বলা যাচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছিলেন, ৩-৪ মাস পরে মেডিকেল বোর্ড বসিয়ে আলোচনা করে এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া তামিম ইকবাল বর্তমানে চালিয়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট। বিপিএলের সর্বশেষ দুই আসরে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে জিতেছেন টুর্নামেন্টের শিরোপা। এবারের ডিপিএলে খেলছিলেন মোহামেডানের হয়ে। তবে হুট করে অসুস্থ হয়ে ডিপিএলের এবারের আসরে আর মাঠে নামা হচ্ছে না তামিমের, এইটুকু অন্তত নিশ্চিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই

Next Post

সরকার একেক সময় একেক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : রিজভী

Related Posts

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি
খেলা

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
খেলা

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা
খেলা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

Next Post
সরকার একেক সময় একেক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : রিজভী

সরকার একেক সময় একেক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : রিজভী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

28 March 2025

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার