ক্রীড়া প্রতিবেদক :
আগামী ১০ অক্টোবর শনিবার থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘প্রথম বিভাগ হকি লিগ- ২০২৩’। বেলি আড়াইটায় লিগের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডাব্লিউ, পিএসসি।
প্রথম বিভাগ হকি লিগের বিস্তারিত তথ্য ও সার্বিক প্রস্তুতি জানাতে ৮ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেস কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রথম বিভাগ হকি লিগ কমিটির সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম বাবলু ও আম্পায়ার্স বোর্ডের সম্পাদক নাজিরুল ইসলাম নাজু।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রথম বিভাগ হকি লিগে সর্বোচ্চ ১১টি ক্লাব অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ একটি দল প্রমোশন পেয়ে পরবর্তী মৌসুমের জন্য মর্যাদাপূর্ণ ‘প্রিমিয়ার লিগ’-এ উন্নীত হবে। অন্যদিকে, পয়েন্ট তালিকার তলানিতে থাকা একটি ক্লাবের রেলিগেশন (অবনমন) ঘটবে।










Discussion about this post