Friday, April 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

২১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে বিবিসি

April 16, 2026
in অন্যান্য
২১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে বিবিসি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যের ফ্ল্যাগশিপ সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি ২১ হাজার ৫০০ জন কর্মীকে ছাঁটায়ের ঘোষণা দিয়েছে। শতকরা হিসেবে এই হার বিবিসির মোট কর্মীবাহিনীর ১০ শতাংশ।

এর আগে ২০১১ সালে একবার এমন বিপুল কর্মী ছাঁটাই হয়েছিল। তারপর ২০২৫ সাল পর্যন্ত এত বড় আকারে ছাঁটাই বিবিসিতে হয়নি।

গতকাল বুধবার লন্ডনে বিবিসির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অল-স্টাফ বৈঠকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ মে বিবিসির নতুন মহাপরিচালক পদে আসছেন ব্রিটিশ ব্যবসায়ী এবং ইএমইএ বিজনেস গ্রুপের কর্ণধার ম্যাথিউ জন ব্রিটিন, যিনি ম্যাট ব্রিটিন নামেই বেশি পরিচিত। ম্যাট ব্রিটিন আসার এক মাস আগেই কর্মী ছাঁটাইয়ের এ ঘোষণা দিলো বিবিসি।

অবশ্য বিবিসিতে যে একটি বড় ধরনের কর্মীছাঁটাই হতে চলেছে— তার আভাস পাওয়া গিয়েছিল ফেব্রুয়ারিতেই। ওই মাসে বিবিসি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, কোম্পানি তার বাজেট থেকে ৬০ কোটি পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৯৯ লাখ ৮৯ হাজার ৮২৬ কোটি টাকা) সাশ্রয়ের লক্ষ্য নিয়েছে। বিবিসির তৎকালীন মহাপরিচালক টিম ডেভি বলেছিলেন, এই অর্থ সাশ্রয়ের জন্য ১০ শতাংশ কর্মী ছাঁটায়ের ব্যাপারে চিন্তাভাবনা করছে কোম্পানি।

ডোনাল্ড ট্রাম্প, গাজা এবং ট্রান্স-জেন্ডার লোকজনের অধিকার সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে ত্রুটিপূর্ণ কাভারেজ দেওয়া সংক্রান্ত বিতর্কের জেরে গত নভেম্বরে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন টিম ডেভি। তারপর গত ২ এপ্রিল বিবিসি ছেড়ে চলে যান তিনি।

টিম ডেভির বিদায়ের পর বিবিসির অন্তবর্তী মহাপরিচালকের পদে আছেন রদ্রি তালফান ডেভিস। গতকাল বুধবারের অল-স্টাফ বৈঠকের সভাপতি হিসেবে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন তিনিই। ম্যাট ব্রিটিন আসার আগ পর্যন্ত ডেভিস বিবিসির মহাপরিচালকের পদে থাকবেন।

ছাঁটাইয়ের ঘোষণার পর মঙ্গলবার বিবিসির প্রত্যেক কর্মীকে একটি ইমেইল পাঠিয়েছেন তালফান ডেভিস। সেখানে তিনি বলেছেন, “আপনারা ইতোমধ্যে জানেন যে বিবিসি বর্তমানে একটি ব্যাপক অর্থনৈতিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমাদের দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে।

“একদম সহজভাবে বলতে গেলে, আমাদের ব্যয় এবং আয়ের মধ্যে ব্যবধান দিন দিন বাড়ছে। বিভিন্ন কারণেই এটা ঘটছে : প্রোডাকশন বাবদ ব্যয় অনেক বেড়ে গেছে; আমাদের লাইসেন্স ফি এবং বাণিজ্যিক আয় চাপের মধ্যে আছে। অন্যদিকে বৈশ্বিক অর্থনীতির অবস্থাও টালমাটাল।”

“বর্তমানে আমাদের বার্ষিক ব্যয় ৫০০ কোটি পাউন্ড । এই অর্থ থেকে আগামী ২ বছর পর্যন্ত আমাদের কমপক্ষে ৫০ কোটি পাউন্ড সাশ্রয় করতে হবে, যার সিংহভাগই ব্যয় হবে ২০২৭-২৮ অর্থবছরে।”

“ফলে, অবধারিতভাবেই কর্মীর সংখ্যা হ্রাস করতে হচ্ছে আমাদের। আমি জানি যে এই পদক্ষেপ আমাদের সবার মধ্যে সত্যিকারের অনিশ্চয়তা তৈরি করবে, কিন্তু যে চ্যালেঞ্জের মুখে আমরা আছি— সে সম্পর্কে আমরা কর্মীদের খোলাখুলিভাবে আমরা জানাতে চেয়েছিলাম।”

যুক্তরাজ্যের সম্প্রচার সংবাদিক এবং বিনোদন-কমিউনিকেশন-থিয়েটার কর্মীদের ইউনিয়ন বেকটু’র প্রধান নেতা ফিলিপ্পা চাইল্ডস দ্যা গার্ডিয়ানকে বলেন, “এই মাত্রার কর্মীছাঁটাই সবার জন্য বিপর্জয় বয়ে আনবে। যেসব কর্মী ছাঁটাই হচ্ছেন— তারা তো অনিশ্চয়তার মধ্যে পড়বেনই, উপরন্তু বিবিসির সার্বিক নিউজ অপারেশনে এই ছাঁটায়ের প্রভাব পড়বে। বিবিসি আমাদের জাতীয় সংবাদমাধ্যম এবং সরকারের উচিত এই সংবাদমাধ্যমে বরাদ্দ আরও বাড়ানো।”

সূত্র : দ্য গার্ডিয়ান

Previous Post

বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

Next Post

রাঙামাটিতে নৌকাডুবি, ১১ নারী-শিশু উদ্ধার

Related Posts

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
অন্যান্য

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি যুবকের
অন্যান্য

বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি যুবকের

পহেলা বৈশাখে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলতে হবে
অন্যান্য

পহেলা বৈশাখে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

Next Post
রাঙামাটিতে নৌকাডুবি, ১১ নারী-শিশু উদ্ধার

রাঙামাটিতে নৌকাডুবি, ১১ নারী-শিশু উদ্ধার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকছে ছুটি

ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকছে ছুটি

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী

মীর নাছিরের মামলায় চিন্ময় দাশের জামিন

মীর নাছিরের মামলায় চিন্ময় দাশের জামিন

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিনে মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন

শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিনে মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার