Thursday, April 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম

January 16, 2026
in বিজ্ঞান ও প্রযুক্তি
৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
দেশে মোবাইল ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার। সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দেশের মোবাইল ফোন উৎপাদক ও আমদানিকারকরা। এরই মধ্যে মোবাইল ফোনের দাম কমানোরও উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী মাসখানেকের মধ্যেই সব ধরনের মোবাইল ফোনের দাম কম-বেশি কমতে পারে।

বাজারে এখন যেসব মোবাইল ফোনের দাম ৩০ হাজার টাকার বেশি সেগুলোতে সাড়ে ৫ হাজার টাকা পর্যন্ত কমার আভাস রয়েছে। তবে এরচেয়ে কম দামের মোবাইল ফোনের দাম কমতে পারে মাত্র ১ শতাংশ! মোবাইল উৎপাদক ও আমদানিকারকদের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে।

ব্যবসায়ীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে মঙ্গলবার (১৩ জানুয়ারি) মোবাইল ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার। এতে আমদানি করা ৩০ হাজার টাকার বেশি দামের স্মার্টফোনের দাম সাড়ে ৫ হাজার টাকা পর্যন্ত কমবে বলে প্রত্যাশা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

একই সঙ্গে দেশে সংযোজিত ৩০ হাজার টাকার বেশি দামের মোবাইল ফোনের দাম আনুমানিক দেড় হাজার টাকা পর্যন্ত কমবে বলে প্রত্যাশা রাজস্ব আহরণকারী এ প্রতিষ্ঠানটির। গ্রাহক পর্যায়ে মোবাইল ফোনের দাম কমাতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইলের উৎপাদন ও আমদানি পর্যায়ে শুল্ক কমিয়ে মঙ্গলবার দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। এতে মোবাইল আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমেছে।

দেশে অবৈধপথে আসা মোবাইল ফোনের ব্যবহার নিরুৎসাহিত করতে সরকার সম্প্রতি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) চালুর উদ্যোগ নিয়েছে। এতে মোবাইল দোকানি ও ব্যবসায়ীরা চরম অসন্তোষ প্রকাশ করেন।

এ নিয়ে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ভাঙচুরের ঘটনাও ঘটে। হয় প্রতিবাদ-বিক্ষোভ। বিক্ষোভকারীদের দমাতে মোবাইল ফোন ব্যবসায়ীদের গ্রেফতারও করে সরকার।

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর দাবি ছিল বেশ কিছুদিন ধরেই। সরকারের পক্ষ থেকেও শুল্ক কমানোর আশ্বাস দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে পণ্যটির আমদানি শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর।

জানতে চাইলে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দীন টিপু বলেন, ‘আমরা আশা করি সামনে মোবাইল ফোনের দাম কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসবে। এখন পর্যন্ত যেসব মোবাইল বিক্রি করছি সেগুলো আগের শুল্ক বা ট্যাক্স দিয়ে আনা। নতুন করে যখন স্পেয়ার পার্টস আমদানি করবো অথবা এখন যেসব মোবাইল ফোন বৈধভাবে আমদানি করা হবে বাজারে গ্রাহক পর্যায়ে সেগুলোর দামে শুল্ক কমানোর প্রভাব পড়বে।’

Previous Post

ঘুমানোর আগে হাঁটা, সুস্থ থাকতে জাদুর মতো কাজ করে যে অভ্যাস

Next Post

টানা ৮ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

Related Posts

মেটার নতুন চমক, হোয়াটসঅ্যাপেই হবে রিচার্জ
বিজ্ঞান ও প্রযুক্তি

মেটার নতুন চমক, হোয়াটসঅ্যাপেই হবে রিচার্জ

বাজারে এলো ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক
বিজ্ঞান ও প্রযুক্তি

বাজারে এলো ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক

‘২৫০০ টাকার মধ্যে স্মার্টফোন আনতে চায় সরকার’
বিজ্ঞান ও প্রযুক্তি

‘২৫০০ টাকার মধ্যে স্মার্টফোন আনতে চায় সরকার’

Next Post
টানা ৮ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

টানা ৮ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বজ্রপাতে ৮ জেলায় ১৩ জনের প্রাণহানি

বজ্রপাতে ৮ জেলায় ১৩ জনের প্রাণহানি

পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট, জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত

পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট, জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়, প্রশ্ন জামায়াত নেতার

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়, প্রশ্ন জামায়াত নেতার

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা

পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার