Sunday, June 21, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিয়ে বাড়িতে নাচতে কত টাকা নেন বলিউড তারকারা

December 28, 2024
in বিনোদন
বিয়ে বাড়িতে নাচতে কত টাকা নেন বলিউড তারকারা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
বিশ্বের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের মতো বলিউডের অভিনয়শিল্পীরাও সিনেমার পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টে পারফর্ম করে থাকেন। বলিউড বাদশা শাহরুখ খানও অর্থের প্রয়োজনে নিয়মিত বিয়ে বাড়িতে নাচতেন। অনেক দিন ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে দেখা যায়নি তাকে। গত সেপ্টেম্বরে এর কারণ ব্যাখ্যা করে শাহরুখ খান বলেন, “আগে আমি মেয়ের জামাইয়ের বয়সে ছিলাম, এখন শ্বশুর হওয়ার বয়সে আছি।”কয়েক দিন আগে সেই শাহরুখ খানই বিয়ে বাড়িতে নেচে আলোচনার জন্ম দিয়েছেন। শাহরুখ ছাড়াও এ মঞ্চে নাচতে দেখা যায়— নোরা ফাতেহি, কার্তিক আরিয়ান, সারা আলী খানের মতো বলিউড তারকাদের। কিন্তু বিয়ে বাড়ি বা ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে এসব তারকারা কত টাকা নিয়ে থাকেন?

শাহরুখ খান
কয়েক দিন আগে দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বলিউড বাদশা শাহরুখ খান। সেখানে ‘ঝুম জো পাঠান’ ‘প্রীতি উইমেন’-এর মতো জনপ্রিয় গানের সঙ্গে নেচে মঞ্চ মাত করেন তিনি। কালো রঙের গলাবন্ধ পোশাক ও সানগ্লাসে আইকনিক স্টেপে মন জয় করেন অতিথিদের। এ অনুষ্ঠানে পারফর্ম করতে ৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৩০ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নেন শাহরুখ খান।

নোরা ফাতেহি
বলিউড অভিনেত্রী-ড্যান্সার নোরা ফাতেহি। কেবল আইটেম গানে পারফর্ম করেই জনপ্রিয় হওয়া যায়, তার সবচেয়ে ভালো উদাহরণ তিনি। মরোক্কান-কানাডিয়ান সুন্দরী নোরা ফাতেহি বেশ কিছু জনপ্রিয় গানে কোমর দুলিয়ে নজর কাড়েন। এ তালিকায় রয়েছে— ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’ প্রভৃতি। বিয়ে বাড়িতে পারফর্ম করে থাকেন এই অভিনেত্রীও। বিয়ে বাড়িতে তাকে নাচাতে হলে ব্যয় করতে হয় ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮২ লাখ টাকার বেশি)।

কার্তিক আরিয়ান
জনপ্রিয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। বর্তমানে ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছেন। তাকে ‘রাইজিং সুপারস্টার’ বলা হয়। কার্তিকও বিয়ে বাড়ির পাশাপাশি ব্যক্তিগত নানা অনুষ্ঠানে পারফর্ম করে থাকেন। এজন্য তাকে দিতে হয় দেড় কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ১১ লাখ টাকার বেশি)।

সারা আলী খান
সাইফ আলী খান-অমৃতা খান দম্পতির কন্যা সারা আলী খান। বাবা-মায়ের পথ অনুসরণ বেশ আগে বলিউডে পা রেখেছেন। বেশ কিছু ব্যবসাসফল সিনেমাও উপহার দিয়েছেন। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত অনুষ্ঠানেও পারফর্ম করে থাকেন তিনি। দিল্লির যে বিয়ের অনুষ্ঠানে শাহরুখ পারফর্ম করেন, সেখানেও নেচেছেন সারা। এজন্য ব্যয় করতে হয়েছে ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪১ লাখ টাকার বেশি)।

তথ্যসূত্র: সিয়াসাত ডটকম

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে প্রেম, অতঃপর বিয়ে

Next Post

শীতের রাতে রুম হিটার চালিয়ে ঘুমান? জানুন এর ক্ষতি

Related Posts

আবারও বিয়ের পিঁড়িতে আমির খান
বিনোদন

আবারও বিয়ের পিঁড়িতে আমির খান

আল্লু অর্জুনকে আদালতের তলব
বিনোদন

আল্লু অর্জুনকে আদালতের তলব

সড়ক দুর্ঘটনার শিকার জোভান
বিনোদন

সড়ক দুর্ঘটনার শিকার জোভান

Next Post
শীতের রাতে রুম হিটার চালিয়ে ঘুমান? জানুন এর ক্ষতি

শীতের রাতে রুম হিটার চালিয়ে ঘুমান? জানুন এর ক্ষতি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ বাংলাদেশি

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ বাংলাদেশি

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গ্রেপ্তার এড়াতে গুলশানে সুড়ঙ্গে আত্মগোপন, অবশেষে ধরা

গ্রেপ্তার এড়াতে গুলশানে সুড়ঙ্গে আত্মগোপন, অবশেষে ধরা

‘আ.লীগ নেতাদের জামিন হলেই পুনরায় গ্রেপ্তারের নির্দেশ’

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

28 December 2024

বিয়ে বাড়িতে নাচতে কত টাকা নেন বলিউড তারকারা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার