Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আড়াইশ’র আগেই অলআউট পাকিস্তান

February 23, 2025
in খেলা
আড়াইশ’র আগেই অলআউট পাকিস্তান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
পাকিস্তানকে ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার বাবর আজম ও ইমাম-উল-ইক। তবে বাবরের বিদায়ের পরই পথ হারায় তারা। ৬ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। সেখান থেকে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান ১০৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি পাকিস্তানের।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুবাইতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন সৌদ শাকিল। ভারতের হয়ে ৪০ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার কুলদীপ যাদব।

নতুন বলে ভারতের পেস সামলে দলকে ভালো শুরু এনে দেন বাবর আজম। অভিজ্ঞ এই ব্যাটারের এমন শুরুতে বড় ইনিংসের আভাস পাওয়া যাচ্ছিল। তবে হঠাৎই যেন তার ছন্দপতন। ইনিংসের নবম ওভারে হার্দিক পান্ডিয়ার সুইয়ে পরাস্ত হন। তার ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে লোকেশ রাহুলের গ্লাভসে। ২৩ রান করে বাবর ফেরায় ভাঙে ৪৭ রানের উদ্বোধনী জুটি।

বাবর সাজঘরে ফেরার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার ইমাম। দেখে-শুনে খেলতে থাকা ইমাম নিজের বিপদ নিজেই ডেকে আনেন। ১০ ওভারের দ্বিতীয় বলে মিড অনের দিকে পুশ করেই দৌড় শুরু করেন, কিন্তু ক্রিজে পৌঁছানোর আগেই মিড অনে দাঁড়িয়ে থাকা অক্ষর প্যাটেল সরাসরি থ্রুতে স্টাম্প ভাঙেন।

৪৭ রানে দুই উইকেট হারানোর পর ১০৪ রানের জুটি গড়েন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। তাতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ৪৬ রান করে রিজওয়ান ফিরলে ভাঙে সেই জুটি। পাকিস্তান অধিনায়ক ফিফটি হাতছাড়া করলেও এই মাইলফলক ছুঁয়েছেন শাকিল।

ফিফটির পর গিয়ার পরিবর্তন করেন শাকিল। দ্রুত রান তোলার চেষ্টায় ব্যর্থ হয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। ৭৬ বলে ৬২ রান এসেছে তার ব্যাট থেকে। এরপর তায়িব তাহির ও সালমান আলি আগা দ্রুত ফিরেছেন। তাতে আবারো ব্যকফুটে চলে যায় পাকিস্তান।

শেষদিকে খুশদিল শাহ ও নাসিম শাহ ফিনিশিং দেওয়ার চেষ্টা করেন। খুশদিল ৩৯ বলে করেছেন ৩৮ রান। আর নাসিমের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ১৪ রান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মঙ্গলবার উপদেষ্টার পদ ছাড়বেন নাহিদ

Next Post

‘নারীরা ঘরের মধ্যেও নিরাপদ বোধ করছেন না’

Related Posts

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
খেলা

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা
খেলা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
খেলা

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

Next Post
‘নারীরা ঘরের মধ্যেও নিরাপদ বোধ করছেন না’

‘নারীরা ঘরের মধ্যেও নিরাপদ বোধ করছেন না’

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

23 February 2025

আড়াইশ’র আগেই অলআউট পাকিস্তান

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার