Thursday, June 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ালে ব্যাংকে কেউ টাকা রাখবে না

July 5, 2025
in অর্থ-বাণিজ্য
সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ালে ব্যাংকে কেউ টাকা রাখবে না
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানোর বিষয়টি খুবই সংবেদনশীল এবং এর সঙ্গে দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও তারল্য সরাসরি সম্পৃক্ত। যদি মুনাফা বাড়িয়ে দিই, তাহলে সবাই সঞ্চয়পত্র কিনবে, আর ব্যাংকে টাকা রাখবে না। তখন ব্যাংকগুলো টাকা পাবে কোথা থেকে?

শনিবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের খারাপ অবস্থানে থাকা ব্যাংকগুলোকে ঘুরে দাঁড় করাতে বাংলাদেশ ব্যাংক সক্রিয়ভাবে পুনর্বাসনের কাজ করছে।

ইসলামী ব্যাংকের উদাহরণ টেনে তিনি বলেন, এই ব্যাংকে এখন ধীরে ধীরে আস্থা ফিরে আসছে। ব্যাংকিং খাতের সংস্কারে সরকার ‘ব্যাংক রেজুলেশন অ্যাক্ট’ প্রণয়ন করেছে, যার মূল উদ্দেশ্য হলো আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা।”

সালেহউদ্দিন আহমেদ বলেন, যারা ব্যাংকে টাকা জমা রেখেছে, তাদের টাকা ফেরত দেওয়া হবে—এ বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে সময় লাগতে পারে, কারণ অনেকে টাকা নিয়ে পালিয়ে গেছে। পৃথিবীর কোনো উন্নত দেশেও এ ধরনের ঘটনা সহজে দেখা যায় না।

এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) চলমান অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে আলোচনা চলছে। পাঁচ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে, যারা রাজস্ব প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এবং নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

১২ দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করলেন ট্রাম্প

Next Post

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ

Related Posts

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
অর্থ-বাণিজ্য

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বর্ণের ভরি ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা
অর্থ-বাণিজ্য

দেশে স্বর্ণের দাম আরও কমল

১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা
অর্থ-বাণিজ্য

দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

Next Post
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পাকা আমের মালাই কুলফি তৈরির রেসিপি

পাকা আমের মালাই কুলফি তৈরির রেসিপি

প্রিমিয়ার ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

প্রিমিয়ার ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

ভক্তদের হৃদয়ে অমর পপসম্রাট মাইকেল জ্যাকসন

ভক্তদের হৃদয়ে অমর পপসম্রাট মাইকেল জ্যাকসন

নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ৯ জনকে ফেরত নিল বিএসএফ

নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ৯ জনকে ফেরত নিল বিএসএফ

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

05 July 2025

সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ালে ব্যাংকে কেউ টাকা রাখবে না

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার