Wednesday, July 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শিরোপা ধরে রাখতে পারল না রংপুর

July 19, 2025
in খেলা
শিরোপা ধরে রাখতে পারল না রংপুর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক:
টানা তিন জয়ে সবার আগে গ্লোবাল সুপার লিগ টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল রংপুর রাইডার্স। টুর্নামেন্টের প্রথম আসরের চ‌্যাম্পিয়ন রংপুর ছিল অপ্রতিরোধ‌্য। শিরোপা ধরে রাখতে পারবে এমন বিশ্বাসে তারা ছিল চনমনে।

কিন্তু ফাইনালে স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে তারা পেরে উঠল না। দারুণ প্রতিশোধ নিয়ে গায়ানা তাদেরকে ফাইনাল ম‌্যাচে হারিয়েছে। ৩২ রানের জয়ে গায়ানা জিতেছে টুর্নামেন্টের দ্বিতীয় আসরের শিরোপা।

কোনো ম‌্যাচ না হেরে ফাইনালে যাওয়া রংপুর টুর্নামেন্টের শেষ দিনে বাজে সময় কাটাল। রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা দলটিকে। আগে ব‌্যাটিং করে গায়ানা ৪ উইকেটে ১৯৬ রান করে। জবাবে রংপুর গুটিয়ে যায় ১৬৪ রানে।

গায়ানার জয়ের নায়ক রহমানউল্লাহ গুরবাজ। আফগানিস্তানের এই ক্রিকেটার ৩৮ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৬ রান করেন। এর আগে ওপেনার জনসন চার্লস ৪৮ বলে ৬৭ রান করেন ১১ চার ও ১ ছক্কা। মূলত এই দুই ব‌্যাটসম‌্যানের ঝড়ো ইনিংসে রংপুরের বোলিং এলোমেলো হয়ে যায়।

শেষ দিকে শেরফেন রাদারফোর্ড ১৫ বলে ১৯ এবং রোমারিও শেফার্ড ৯ বলে ২৮ রান করলে দুইশর কাছাকাছি পুঁজি পায় গায়ানা। রংপুরের বোলিং এদিন যুৎসই হয়নি। ৪ ওভারে ৩৫ রান দিয়ে কামরুল ইসলাম ছিলেন উইকেটশূন‌্য। আজমতউল্লাহ উমারজাই ৩ ওভারে দেন ৩৬ রান। খালেদ ৪৪ রানে পেয়েছেন ১ উইকেট।

লক্ষ‌্য তাড়ায় শুরুতেই দুই ওপেনারকে হারায় রংপুর। সৌম‌্য সরকার ১৪ বলে ১৩ রান করে আউট হন। ইব্রাহিম জাদরান ৪ বলে করেন ৫ রান। তাদের ভরসা কাইল মায়ার্সও জ্বলে উঠতে পারেননি। ১০ বলে করেন মাত্র ৫ রান।

চারে ও পাঁচে নামা সাইফ ও ইফতেখার দলের হাল ধরেন। দুজনের ব‌্যাটে জয়ের আশা জেগে ছিল রংপুরের। কিন্তু ভুল বোঝাবুঝিতে সাইফ রান আউট হলে ভেঙে যায় তাদের লড়াই।

২৬ বলে ৩টি করে চার ও ছক্কায় সাইফ ৪১ রান করেন। ইফতেখারের ব‌্যাট থেকে ২৯ বলে ১ চার ও ৪ ছক্কায় আসে ৪৬ রান। পরের দুই ব‌্যাটসম‌্যান উমারজাই (৩) ও সোহান (৫) জ্বলে উঠতে পারেননি। এরপর অঙ্কনের ১৭ বলে ৩০ রানের ঝড়ে পরাজয়ের ব‌্যবধান কমায় রংপুর।

গায়ানার হয়ে ৩৭ রানে ৩ উইকেট নেন প্রিটোরিয়াস। ২ উইকেট পেয়েছেন গোদাকেশ মোতি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ভিসা আবেদনে তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রে আজীবন নিষেধাজ্ঞা

Next Post

পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১৫ হাজার ২০৬ কোটি টাকা

Related Posts

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই
খেলা

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী
খেলা

কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী

শেষ ১৬-তে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে
খেলা

শেষ ১৬-তে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

Next Post
পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১৫ হাজার ২০৬ কোটি টাকা

পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১৫ হাজার ২০৬ কোটি টাকা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

19 July 2025

শিরোপা ধরে রাখতে পারল না রংপুর

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার