Wednesday, July 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

July 19, 2025
in খেলা
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, এবার প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে শনিবার (১৯ জুলাই) ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে সিরিজ ট্রফি উন্মোচন করা হয়।

উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক—বাংলাদেশের লিটন কুমার দাস ও পাকিস্তানের সালমান আলি আগা। তাদের উপস্থিতিতে ট্রফি উন্মোচনের মাধ্যমে সিরিজের উত্তেজনা এক ধাপ বেড়ে যায়।

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে দারুণ পারফর্ম করায় বাংলাদেশ স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি। ঐতিহাসিক সেই সিরিজে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার সিরিজ জিতে আত্মবিশ্বাসে টইটম্বুর টাইগাররা। ওপেনারদের ধারাবাহিকতা ও লিটনের নেতৃত্বে ব্যাটিং ইউনিট ছিল উজ্জ্বল। বোলাররাও ছিলেন ছন্দে।

অন্যদিকে, পাকিস্তান দল এসেছে তারকাবিহীন এক তরুণ স্কোয়াড নিয়ে। বিশ্রামে রয়েছেন বাবর আজম, রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, ইনজুরির কারণে নেই হারিস রউফ, নাসিম শাহ ও শাদাব খান। সুযোগ পেয়েছেন বেশ কিছু নতুন মুখ, যার মধ্যে দুই তরুণ পেসার আহমেদ দানিয়াল ও সালমান মির্জা প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন।

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আগামী ২০, ২২ ও ২৪ জুলাই। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শাক মেহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব।

পাকিস্তান স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), মোহাম্মদ হারিস, ফখর জামান, সাইম আইয়ুব, খুশদিল শাহ, হুসেইন তালাত, সাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, হাসান নওয়াজ, সালমান মির্জা, সুফিয়ান মোকিম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নাসীরুদ্দীনের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি, কক্সবাজারে এনসিপির সভা পণ্ড

Next Post

লাইনচ্যুত পাহাড়িকা এক্সপ্রেস, চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

Related Posts

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই
খেলা

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী
খেলা

কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী

শেষ ১৬-তে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে
খেলা

শেষ ১৬-তে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

Next Post
লাইনচ্যুত পাহাড়িকা এক্সপ্রেস, চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

লাইনচ্যুত পাহাড়িকা এক্সপ্রেস, চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

19 July 2025

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার