Wednesday, June 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

নভেম্বরে ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপ

October 16, 2025
in খেলা
নভেম্বরে ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মাসুদ রানা:

ঠিক ১৩ বছর আগে ভারতের বিহারে প্রথম নারী বিশ্বকাপের পর এবার ঢাকায় ১৪ দেশকে নিয়ে ঢাকায় ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী বিশ্বকাপ।

ফাইনাল ২৫ নভেম্বর। আইকেএফ নারী কাবাডি বিশ্বকাপ -২০২৫ এর প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১২ সালে প্রথম নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার পর এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, ভারত, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার অংশগ্রহণ নিশ্চিত করেছে। এছাড়া স্ট্যান্ডবাই দল হিসেবে রয়েছে পাকিস্তান ও পোল্যান্ড।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ও যুগ্ম সম্পাদক আবদুল হক।

কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের জন্য ইতোমধ্যে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়াম সরকারকে বরাদ্দ দিয়েছে। বিদেশি দলগুলোর আগমন, প্রস্থান, নিরাপত্তা, আবাসন ও স্থানীয় যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে সমন্বয়ের কাজ চলমান রয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম নারীদের বিশ্বকাপ হওয়ায় নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘নারীরা খেলবে। তাই বিষয়টা অনেক সেনসেটিভ। নিরাপত্তার বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখছি। সব বিভাগের সাথে সমন্বয় করে আমরা কাজ করবো।’

বিশ্বকাপ আয়োজন নিয়ে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘সরকারের যথেষ্ট সাপোর্ট আছে। সার্বিক বিষয়ে আমরা সহযোগিতা পাচ্ছি। সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ তিনি জানান, বিশ্বকাপের বাজেট ১০ কোটি ৪৪ লাখ টাকা। সরকারের কাছ থেকে ৫ কোটি টাকা পাওয়া যাবে এবং বাকি টাকা স্পন্সর থেকে জোগাড়ের চেষ্টা চলছে। সাধারণ সম্পাদক আশা করছেন সফলভাবে বিশ্বকাপ শেষ করে কাবাডি ফেডারেশনের ফান্ড বাড়ানো সম্ভব হবে।

আসরের ম্যাটে লড়াইয়ের জন্য বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল বর্তমানে বিকেএসপিতে নিবিড় প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে রয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে এস এম নেওয়াজ সোহাগ বলেন, কাবাডির বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন পঞ্চম। দুই অথবা তিনে যাওয়ার সুযোগ আছে আমাদের। আমরা যেন সে জায়গায় যেতে পারি সে চেষ্টাই থাকবে।

উল্লেখ, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি এখন বিশ্বের ৪২ টি দেশ খেলে।

সিএনএস//এল//

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

লাইভে এসে বিস্ফোরক অভিযোগ আবু ত্বহার স্ত্রীর

Next Post

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

Related Posts

নেপালের বিপক্ষে আজ বাংলাদেশের অগ্নিপরীক্ষা
খেলা

নেপালের বিপক্ষে আজ বাংলাদেশের অগ্নিপরীক্ষা

বাংলাদেশের পাঁচ ক্রিকেটারসহ লঙ্কা লিগে কে কোন দলে
খেলা

বাংলাদেশের পাঁচ ক্রিকেটারসহ লঙ্কা লিগে কে কোন দলে

বিশ্বকাপ যাত্রার আগে পানামাকে উড়িয়ে দিল ব্রাজিল
খেলা

বিশ্বকাপ যাত্রার আগে পানামাকে উড়িয়ে দিল ব্রাজিল

Next Post
চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আমি দোষ করেছি ডলারও করেছে, তাকে কেউ দেখেনি: সোহেল

আমি দোষ করেছি ডলারও করেছে, তাকে কেউ দেখেনি: সোহেল

প্রত্যেক নাগরিককে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী

প্রত্যেক নাগরিককে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী

নেপালের বিপক্ষে আজ বাংলাদেশের অগ্নিপরীক্ষা

নেপালের বিপক্ষে আজ বাংলাদেশের অগ্নিপরীক্ষা

৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৩১ হাজার কোটি টাকা

৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৩১ হাজার কোটি টাকা

ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 October 2025

নভেম্বরে ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার