Wednesday, June 10, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মোহাম্মদপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

November 2, 2025
in আইন ও অপরাধ
মোহাম্মদপুরে ছুরিকাঘাতে যুবক নিহত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাসেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বিপ্লব নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউসিংয়ের ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় পেপার বাবু ও মোবারক নামে দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত রাসেল পেশায় একজন মাইক্রোবাসচালক ছিলেন। তিনি চন্দ্রিমা মডেল টাউনের ৫ নম্বর রোডের ২০/এ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

জানা গেছে, ধারালো অস্ত্র দিয়ে রাসেলের ঘাড়ে আঘাত করে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত রাসেলের বিস্তারিত পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

এ ব্যাপারে আহত রাসেলকে হাসপাতালে নিয়ে যাওয়া স্থানীয় সবজি ব্যবসায়ী শাহিন বলেন, আমি ভ্যানগাড়িতে সবজি বিক্রি করি। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি, এক যুবক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে আমি আর পাশের দোকানদার তাইজুল মিলে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই। কে বা কারা কুপিয়েছে, আমরা বলতে পারি না বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ওসমান মাসুম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। এ ছাড়া, আহত বিপ্লব নামের এক ব্যক্তির কাছ থেকেও তথ্য নেয়। চন্দ্রিমা বাজারের পাশে মুরগির দোকান বসানোকে কেন্দ্র করে পেপার বাবু ও বিপ্লবের মধ্যে বিরোধ চলছিল। রাতে বিপ্লব ও রাসেল ভ্যানে বসা অবস্থায় কয়েকজন এসে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে রাসেল মারা যান, আর বিপ্লব পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার মূল হোতা পেপার বাবু ও মোবারক নামে দুজনকে আটক করা হয়েছে জানিয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক টিম মাঠে নামে। সিসি ফুটেজ বিশ্লেষণ করে তিন ঘণ্টার মধ্যেই পেপার বাবু ও মোবারককে আটক করা হয়েছে। নিহত রাসেলের মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নারী ওয়ানডে বিশ্বকাপ: নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে বিশ্ব

Next Post

জাকির নায়েককে কেন ধরতে মরিয়া ভারত?

Related Posts

ব্যভিচার মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস
আইন ও অপরাধ

ব্যভিচার মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
আইন ও অপরাধ

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

:ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন
আইন ও অপরাধ

:ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

Next Post
জাকির নায়েককে কেন ধরতে মরিয়া ভারত?

জাকির নায়েককে কেন ধরতে মরিয়া ভারত?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়

২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়

জেনে নিন বিশ্বকাপ ফুটবলের সূচি

জেনে নিন বিশ্বকাপ ফুটবলের সূচি

ব্যভিচার মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

ব্যভিচার মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

ম্যাঙ্গো চিজ কেক বানানোর রেসিপি

ম্যাঙ্গো চিজ কেক বানানোর রেসিপি

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

02 November 2025

মোহাম্মদপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার