নিজস্ব প্রতিবেদক:
জাতির শ্রেষ্ঠ আলোকবর্তিকা যাঁরা, সেই শহীদ বুদ্ধিজীবীদের হারানোর দিন আজ।
আজ ১৪ই ডিসেম্বর, ১৯৭১-এর এই দিনে কাল রাতে সেই কালো রাতে জ্ঞান ও প্রজ্ঞার আলো নিভিয়ে দেওয়ার যে জঘন্য ষড়যন্ত্র হয়েছিল, তার শোক আজও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়।
তাঁদের রক্তে লেখা হয়েছে আমাদের স্বাধীনতা। তাঁদের অভাব পূরণ হওয়ার নয়। আমরা গভীরতম শ্রদ্ধা ও অসীম ভালোবাসায় স্মরণ করছি সকল শহীদ বুদ্ধিজীবীকে।
বুদ্ধিজীবী দিবসে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন (ট্রাব) ।
আজ ১৪ ডিসেম্বর রবিবার মিরপুর ১ নাম্বার বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি উক্ত শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান, ওমর ফারুক নিলয়, মির্জা আমিন আহমেদ, নিজাম উদ্দিন, নুরুল হুদা, মো : সোলায়মান, ফয়েজুল্লাহ স্বাধীন প্রমুখ।










Discussion about this post