Tuesday, April 21, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, কুড়াল হাতে উল্লাস করা যুবকসহ গ্রেপ্তার ১০

December 24, 2025
in আইন ও অপরাধ
প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, কুড়াল হাতে উল্লাস করা যুবকসহ গ্রেপ্তার ১০
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে সংঘটিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কুড়াল হাতে উল্লাস করা যুবকসহ আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে। গত দুই দিনে গ্রেপ্তার হওয়া ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার তালেবুর রহমান মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জানিয়েছেন, হামলার সময় কুড়াল হাতে উল্লাসরত যুবকের নাম মোহাম্মদ মাইনুল ইসলাম। তাকে উত্তরা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। মাইনুলের বাড়ি রাজশাহীর বাগমারা। তিনি বর্তমানে উত্তরা এলাকায় বসবাস করেন।

আরেক গ্রেপ্তারকৃত ব্যক্তি কারি মুয়াজ বিন আবদুল রহমান, যিনি যুব মজলিসের শরীয়তপুর জেলা শাখার নেতা। ভিডিওতে তিনি হামলার পেছনে উসকানিমূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও নিয়াজ মাহমুদ ফারহান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। যিনি ফেসবুকে হামলার ছবি শেয়ার করে অন্যদের হামলায় অংশ নিতে উস্কানী দিয়েছেন।

গ্রেপ্তার তালিকায় আরও রয়েছেন, আবদুর রহমান (নোয়াখালী), মো. জান্নাতুল নাঈম (রংপুর), মো. ফয়সাল আহমেদ (চাঁদপুর), জুবায়ের হোসাইন (নোয়াখালী), মো. আলমাস আলী (ময়মনসিংহ), জুলফিকার আলী ওরফে সৌরভ (ঢাকার শাহ আলী) এবং মো. জাকির হোসেন শান্ত (ময়মনসিংহ)। জাকির হোসেন শান্ত ঘটনাস্থল থেকে লাইভ ভিডিও প্রচার করার অভিযোগে সিটিটিসি গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, হামলার ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে শতাধিককে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ২৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া উসকানিদাতা হিসেবে আরও অন্তত ২০ জনকে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে, ডেইলি স্টার কার্যালয়ের সামনে ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় জড়িতদেরও শনাক্ত করা হয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানির মাধ্যমে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িতেও বাধা প্রদান করে। একই রাতে ছায়ানট ভবন এবং পরদিন উদীচী কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

হামলার ঘটনায় প্রথম আলো ও ডেইলি স্টার পৃথক দুটি মামলাও করেছে।

Previous Post

ব্র্যাক ব্যাংকে নিয়োগ, নেই বয়সসীমা

Next Post

প্রবাসী ভোটার নিবন্ধন ৬ লাখ ৭২ হাজার ছাড়াল

Related Posts

দূর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত সাংবাদিক গোলাম সাব্বির
আইন ও অপরাধ

দূর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত সাংবাদিক গোলাম সাব্বির

মোহাম্মদপুরে ‘চিরুনি অভিযান’, ভাসমানদের পুলিশের হুঁশিয়ারি
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে ‘চিরুনি অভিযান’, ভাসমানদের পুলিশের হুঁশিয়ারি

ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন
আইন ও অপরাধ

সুপ্রিম কোর্টে নৈশকালীন ডাকঘর চালুর উদ্যোগ

Next Post
প্রবাসী ভোটার নিবন্ধন ৬ লাখ ৭২ হাজার ছাড়াল

প্রবাসী ভোটার নিবন্ধন ৬ লাখ ৭২ হাজার ছাড়াল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পাকিস্তানে আজ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প

পাকিস্তানে আজ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প

দেশের ৩৬ জেলায় তাপপ্রবাহ

৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা

‘যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না’

‘যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না’

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দাপুটে জয়ে সিরিজে সমতা বাংলাদেশের

দাপুটে জয়ে সিরিজে সমতা বাংলাদেশের

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার