Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

জামিননামা ছাড়াই কারাগার মুক্ত হত‍্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

January 30, 2026
in আইন ও অপরাধ
জামিননামা ছাড়াই কারাগার মুক্ত হত‍্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই ‘ভুল করে’ মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয় বলে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. শামসুজ্জামান জানিয়েছেন।

গ্রেপ্তার তিন আসামি হলেন- তারাকান্দা থানার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম।

তিন আসামিকে ময়মনসিংহ র‌্যাব কার্যালয়ে রাখা হয়েছে। তাদের গ্রেপ্তার ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

এর আগে গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে জামিননামা ছাড়াই মুক্তি দেওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ঘটনাটি জানাজানির পর ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন।

তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারাগারের একজন কর্মকর্তা ‘ভুলবশত’ হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দিয়েছেন। এটিকে তিনি ‘ভুলমুক্তি’ হিসেবে উল্লেখ করেন।

এ ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে কর্তৃপক্ষ দ্রুত তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে কর্তব্যে অবহেলার অভিযোগে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ঢাকা বিভাগ-২ এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি বলেন, “হাজিরা পরোয়ানাকে জামিননামা ভেবে ভুল তথ্যে আসামিদের মুক্তি দেওয়া হয়েছে। মূলত এটি দায়িত্বরত কর্মকর্তার ভুল। ভালোভাবে হাজিরা পরোয়ানা পত্রটি পড়লে এ ঘটনা ঘটতো না।”

“ইতোমধ্যে এ ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত করা হয়েছে।”

তদন্তে আরও কারো বিরুদ্ধে কর্তব্যে অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তৌহিদুল ইসলাম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান

Next Post

প্রত্যেকে আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, এমন বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

Related Posts

মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
আইন ও অপরাধ

মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
আইন ও অপরাধ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট
আইন ও অপরাধ

সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট

Next Post
প্রত্যেকে আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, এমন বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

প্রত্যেকে আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, এমন বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা

ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?

ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

30 January 2026

জামিননামা ছাড়াই কারাগার মুক্ত হত‍্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার