Sunday, April 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

প্রত্যেকে আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, এমন বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

January 30, 2026
in রাজনীতি
প্রত্যেকে আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, এমন বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বগুড়া প্রতিনিধি
প্রত্যেক মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবে, এমন একটি বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের একটি হোটেলে সিএসএফ গ্লোবালের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আসুন আমরা সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কমবেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে এবং আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তাদের অনেকের মধ্যে এমন অনেক গুণ আছে, যা আমাদের অনেকের নেই। সামাজিক, রাজনৈতিক বা রাষ্ট্রীয় সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াই, তবে আমি বিশ্বাস করি বাংলাদেশ অনেক প্রতিভাবান মানুষ বের করে আনতে পারবে।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, তাদের জন্য খুব বেশি কিছু করার প্রয়োজন নেই; শুধু একটু সুযোগ করে দেওয়া, যাতে তারা আর দশজনের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারে এবং নিজেদের বিকশিত করতে পারে। কারণ, তারা আমাদের বাইরের কেউ নয়, তারা আমাদেরই অংশ। আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যেই হয়তো এমন কেউ না কেউ আছে।

এ সময় তারেক রহমান উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আজকের এই দিনে আমরা একটি শপথ নিই, আমাদের যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়াব এবং তাদের সহযোগিতা করব।

অনুষ্ঠানে প্রথমবারের মতো বগুড়ায় বক্তব্য রাখেন ডা. জোবাইদা রহমান। আগামীর বাংলাদেশ নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন শিশুকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়। তারেক রহমান নিজে শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং শিশুদের পরিবেশনায় গান উপভোগ করেন। এ সময় আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হয়।

Previous Post

জামিননামা ছাড়াই কারাগার মুক্ত হত‍্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

Next Post

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

Related Posts

জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: ফখরুল
রাজনীতি

জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: ফখরুল

নিপুণ রায় এমপি হওয়ায় কেরানীগঞ্জে মিষ্টি বিতরণ
রাজনীতি

নিপুণ রায় দম্পতির আছে ৬০২ ভরি গয়না, কোটি টাকার আমানত

ঢাকায় জামায়াতের সমাবেশ আজ
রাজনীতি

ঢাকায় জামায়াতের সমাবেশ আজ

Next Post
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু বৃহস্পতিবার

বিমানের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি

বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি

দেশে জঙ্গি হামলার আশঙ্কা, কী বলছে ডিএমপি

দেশে জঙ্গি হামলার আশঙ্কা, কী বলছে ডিএমপি

দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু ২৫০ ছাড়াল

দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু ২৫০ ছাড়াল

‘২৫০০ টাকার মধ্যে স্মার্টফোন আনতে চায় সরকার’

‘২৫০০ টাকার মধ্যে স্মার্টফোন আনতে চায় সরকার’

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার