Monday, June 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আইএইচএফ ট্রফিতে বাংলাদেশের ডবল রূপা জয়

June 15, 2026
in খেলা
আইএইচএফ ট্রফিতে বাংলাদেশের ডবল রূপা জয়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আনোয়ার হোসেন :

পাঁচ দিনে পাঁচ জাতি বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে বাংলাদেশ রানার্স আপ হয়ে রূপা জয় করেছে। অন‍্যদিকে, ভারত চ‍্যাম্পিয়ন হয়ে স্বর্ণ জিতেছে।
পল্টনস্থ শহীদ ক‍্যাপ্টেন এম মুনসুর আলী স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০ দুই বিভাগেই ডবল রূপা জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ।
এই প্রতিযোগিতায় অংশ নেয় ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশ।
রোববার অনূর্ধ্ব-২০ বিভাগের ফাইনালে ভারত ৪৮-২৭ গোলে হারিয়েছে বাংলাদেশকে। এর আগে অনূর্ধ্ব-১৮ বিভাগে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৪৭-২৩ গোলে হারায় আফগানিস্তানকে। আর মালদ্বীপকে ৪৯-২২ গোলে হারিয়ে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে এই বিভাগেও চ্যাম্পিয়ন ভারত। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অনূর্ধ্ব-২০ বিভাগের ফাইনালে ফেবারিটের মতোই জয় পেয়েছে ভারত। উচ্চতা, ফিটনেস, ট্যাকটিকস, টেকনিক সব দিক দিয়ে এগিয়ে ছিল প্রতিবেশী দেশটি। শেষ পর্যন্ত অনুমিত জয়ই তুলে নিয়েছে দলটি। যদিও বাংলাদেশ আরেকটু লড়াই করতেই পারতো। কিন্তু দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাতুল উদ্দিনের ইনজুরির প্রভাব পড়ে খেলায়। ম্যাচ শেষে রাতুল বলেন, “ডাক্তার আমাকে ১৫ দিনের বিশ্রাম দিয়েছেন। তবু মাঠে নেমেছিলাম। কিন্তু বল ধরতেই পারছিলাম না। যদিও এই টুর্নামেন্টে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি নিজেদের সেরাটা দিতে। আমাদের এখন লক্ষ্য থাকবে আরও ভালো অনুশীলন করে ভারতের মতো দলকে যেন ভবিষ্যতে হারাতে পারি। সব শেষে ফেডারেশনকে ধন্যবাদ দিতে চাই, এত চমৎকার একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য।”
রাতুলের মতো একই সুরে কথা বলেছেন ভারতের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া তওসিফ রাসুল, “বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন অসাধারণ টুর্নামেন্টের আয়োজন করেছে। আমরা এখানে আবাসন থেকে শুরু করে, মেডিকেল সুবিধা, খাবারসহ সব রকমের আতিথেয়তায় খুব খুশি। বাংলাদেশকে এমন আয়োজনের জন্য অনেক ধন্যবাদ।”
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহাম্মেদ সহ অন্যরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

Next Post

হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

Related Posts

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ
খেলা

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন
খেলা

তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া
খেলা

হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

Next Post
হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
২০ জুলাইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন তথ্য উপদেষ্টা

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম 

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

14 June 2026

আইএইচএফ ট্রফিতে বাংলাদেশের ডবল রূপা জয়

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার