নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (২০ জুন) থেকে সারা দেশে মূল্যবান এই ধাতু সবশেষ নির্ধারিত নতুন কম দামে বিক্রি হচ্ছে।
শুক্রবার (১৯ জুন) সকালে সোনার দাম এক লাফে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমায় বাজুস। নতুন দাম অনুযায়ী, আজ থেকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। গতকালের এই বড় ছাড়ের পর আজ জুয়েলারি দোকানগুলোতে নতুন এই দামই কার্যকর রয়েছে।এছাড়া অন্যান্য মানের সোনার দামও সমানতালে কমেছে। আজ বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা গ্রাহকেরা কিনতে পারছেন ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায়।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট আগেই যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না।










Discussion about this post