চাকরি ডেস্ক
গ্লোবাল টেলিভিশন তাদের নিউজ বিভাগে সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রিপোর্টার ও নিউজরুম এডিটর এই দুই পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: গ্লোবাল টেলিভিশন
১. পদের নাম: রিপোর্টার
দায়িত্বসমূহ
দ্রুত সংবাদ সংগ্রহ করে নির্ভুল প্রতিবেদন তৈরি করা।
ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য নিউজ স্টোরি, শিরোনাম এবং ক্যাপশন প্রস্তুত করা।
তথ্য যাচাই এবং নির্ভুলভাবে তা প্রকাশ করা।
২. পদের নাম: নিউজরুম এডিটর
দায়িত্বসমূহ
সঠিক, স্পষ্ট এবং গুণগত মানের নিউজ কন্টেন্ট সম্পাদনা করা।
কার্যকর শিরোনাম, ক্যাপশন এবং নিউজ কপি লেখা।
ফ্যাক্ট-চেক এবং কন্টেন্ট যাচাই করে সংবাদ প্রকাশ করা।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [[email protected]]
যোগযোগের ঠিকানা: গ্লোব মাল্টিমিডিয়া লিমিটেড, হাউজ: ১৮৯/এ, তেজগাঁও আই/এ, ঢাকা-১২০৮।
আবেদনের সময়সীমা: ৩১ আগস্ট ২০২৬










Discussion about this post