Thursday, June 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

চিলির মাঠে ব্রাজিলের দুর্দান্ত জয়

October 11, 2024
in খেলা
চিলির মাঠে ব্রাজিলের দুর্দান্ত জয়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে শুরু করেছিল ব্রাজিল। বাছাইপর্বের প্রায় অর্ধেক শেষ হলেও পয়েন্ট তালিকায় খুব একটা ভালো অবস্থানে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমতবস্থায় বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে চিলি মুখোমুখি হয় নেইমার-ভিনিসিয়ুসবিহীন দলটি। পয়েন্ট টেবিলে নড়বড়ে থাকা ব্রাজিলের জন্য ম্যাচটিতে জয়ের বিকল্প ছিল না। চিলির বিপক্ষে ম্যাচটিতে শেষ পর্যন্ত দুর্দান্তভাবে জয় তুলে নেয় সেলেসাওরা। স্বাগতিকদের হারায় ২-১ গোলে।

শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৬টায় চিলির স্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্টিনেজ প্রাদানোসে স্বাগতিক চিলির বিপক্ষে মাঠে নামে দরিভাল জুনিয়রের দল।

ম্যাচ দেখে মনে হচ্ছিল ড্র নিয়ে মাঠে ছাড়বে ব্রাজিল। তবে সেটা আর হয়নি। শেষ মুহূর্তের গোলে চিলিকে হারিয়েছে দরিভালের দল। তাতে এক ম্যাচ পর জয়ে ফিরল ব্রাজিল। সফরকারীদের ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করতে হয়। ফেলিপ লয়োলার ক্রস থেকে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন এডুয়ার্ডো ভার্গাস। এরপর বেশকিছু সুযোগ নষ্ট করে ব্রাজিল। তবে প্রথমার্ধে বাড়ানো সময়ের প্রথম মিনিটে দলকে সমতায় ফেরান ইগোর জেসুস। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েই গোল করেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয় হাফে দুই দলই অগোছালো খেলা খেলে। বলতে গেলে দুই দলই ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি। এরই মাঝে বেশকিছু পরিবর্তন করে ব্রাজিল কোচ। ম্যাচের ৬৮ মিনিটে সাভিনিহোর বদলি হিসেবে নামেন লুইজ হেনরিক। আর তিনিই ম্যাচের ব্যবধান গড়ে দেন। ম্যাচের ৮৯তম মিনিটে ডানদিক থেকে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শট নিয়ে গোল করেন হেনরিক। ম্যাচে বাড়ানো সময়ে কোনো গোল না হলে ব্রাজিলের জয় নিশ্চিত হয়।

এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলের টেবিলে চারে উঠে এলো ব্রাজিল। ইকুয়েডর প্যারাগুয়ের সঙ্গে পয়েন্ট হারানোর কারণে পাঁচে নেমে গেছে। ৯ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ১৩। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

এর আগে দিনের অন্য ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচটি দিয়ে লিওনেল মেসি ফিরলেও জয়ে ফিরতে পারেনি আলবিসেলেস্তেরা। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে স্ক্যালোনির শিষ্যরা। এই ম্যাচের আগে কলম্বিয়ার বিপক্ষে হারের স্বাদ পায় বিশ্বচ্যাম্পিয়নরা। টানা দুই ম্যাচ জয়হীন রইল আর্জেন্টিনা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মিরপুরে বিদায়ী টেস্ট খেলতে সাকিবের ইচ্ছা নিয়ে ক্ষোভ, ছবিতে জুতাপেটা

Next Post

ফিরে যাওয়ার আগে যে বার্তা দিলেন আজহারি

Related Posts

শেনকআউটে দুর্দান্ত মরক্কো
খেলা

শেনকআউটে দুর্দান্ত মরক্কো

অবশেষে ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন নেইমার
খেলা

অবশেষে ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন নেইমার

ভিনি জাদুতে গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল
খেলা

ভিনি জাদুতে গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

Next Post
ফিরে যাওয়ার আগে যে বার্তা দিলেন আজহারি

ফিরে যাওয়ার আগে যে বার্তা দিলেন আজহারি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ৯ জনকে ফেরত নিল বিএসএফ

নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ৯ জনকে ফেরত নিল বিএসএফ

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বর্ণের ভরি ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা

দেশে স্বর্ণের দাম আরও কমল

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

প উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 October 2024

চিলির মাঠে ব্রাজিলের দুর্দান্ত জয়

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার