Tuesday, June 9, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আদালতে যা বললেন শাহরিয়ার কবির, শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু

September 17, 2024
in আইন ও অপরাধ
আদালতে যা বললেন শাহরিয়ার কবির, শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে গৃহকর্মী লিজা আক্তারকে হত্যার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানার মামলায় একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল হক বাবু ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া আন্দোলনকে কেন্দ্র করে ফজলু নামে এক যুবককে হত্যার ঘটনায় রাজধানীর ভাষানটেক থানার মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এদিন তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

সকাল ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। প্রথমে মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরের রিমান্ডের বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুকও রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

পরে আদালত জানতে চান, তারা কিছু বলবেন কি না। তখন শাহরিয়ার কবির বলেন, আমি অসুস্থ, হাঁটতে পারি না। আমি ১০০ এর ওপরে বই লিখেছি। কোথাও দেখতে পাবেন না ইসলামের বিরুদ্ধে কিছু বলেছি। রিমান্ড দেবেন বা না দেবেন আপনার ইচ্ছা। অসুস্থ, হুইল চেয়ার ছাড়া আমি চলতে পারি না।

এরপর মোজাম্মেল বাবু কথা বলতে চাইলে আইনজীবীদের তোপের মুখে পড়েন। পরে দুই হাত জোর করে তিনি ক্ষমা প্রার্থনা করেন। বলেন, আমার জয় বাংলা, জয় হিন্দ বক্তব্য ম্যানিপুলেট করা হয়েছে। আমি ক্যানসারে আক্রান্ত।

এরপর শ্যামল দত্তের রিমান্ডের বিষয়ে শুনানি হয়। তিনি আদালতকে বলেন, আমি একজন পেশাদার সাংবাদিক। ৩৭ বছর সাংবাদিকতা করেছি। ৩৩ বছর একই হাউজে আছি। আমি কোনো দিন সরকারের সুবিধা নিইনি। কোনো প্লট নিইনি, টিভি নিইনি। আমি জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক। সম্পাদক পরিষদের ভাইস প্রেসিডেন্ট। ঘটনার সময় আমি ঢাকাতে ছিলাম না। সরকারের নির্দেশনা আছে যাচাই-বাছাই না করে যেন সাংবাদিকদের গ্রেপ্তার করা না হয়। তারপরও গ্রেপ্তার করা হয়েছে।

পরে আদালত তাদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকাল ৯টার দিকে আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় তাদের ঢাকার সিএমএম আদালতে হাজতখানায় রাখা হয়। ৯টা ৪০ মিনিটের দিকে তাদের এজলাসে তোলা হয়। এ সময় আইনজীবীরা তাদের কটূক্তি করতে থাকেন। আইনজীবীরা বলেন, মুরগি বাবা, মুরগি খাবা? শাপলা চত্বরের খুনি। শ্যামল দত্ত দালালি করছ। মোজাম্মেল বাবু কই? এরা সাংবাদিক, তবে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এ সময় একজন সিনিয়র আইনজীবী এসব বলতে বারণ করেন। এতে তোপের মুখে পড়েন তিনি। বলেন, ওদের দালালি করবেন না। দালালির দিন শেষ। শাহরিয়ার কবির শাহবাগের নাস্তিক। তার সব কথা আলেম, মসজিদ, মাদরাসার বিরুদ্ধে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সহজে তালের বড়া তৈরির রেসিপি

Next Post

ফের অভিষেকের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন!

Related Posts

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
আইন ও অপরাধ

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

:ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন
আইন ও অপরাধ

:ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

খুলনায় ‘গণপিটুনিতে’ যুবক নিহত
আইন ও অপরাধ

খুলনায় ‘গণপিটুনিতে’ যুবক নিহত

Next Post
ফের অভিষেকের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন!

ফের অভিষেকের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় স্কোয়াশে এবার অংশ নেবেন রেকর্ড সংখ্যক খেলোয়াড়

জাতীয় স্কোয়াশে এবার অংশ নেবেন রেকর্ড সংখ্যক খেলোয়াড়

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

17 September 2024

আদালতে যা বললেন শাহরিয়ার কবির, শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার