Thursday, June 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আবার বিয়ে করছেন আমির খান

June 4, 2026
in বিনোদন
আবার বিয়ে করছেন আমির খান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে রেজিস্ট্রি বিয়ে করবেন আমির খান।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সম্প্রতি দুই পরিবারের সম্মতিতে বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আমির ও গৌরী। তবে তাদের এই বিয়ের অনুষ্ঠানটি বড় কোনো আড়ম্বর ছাড়াই একদম ঘরোয়া পরিবেশে সম্পন্ন হবে। যেখানে দুই পরিবারের সদস্য এবং খুবই ঘনিষ্ঠ বন্ধুদের একটি ছোট পরিসরের উপস্থিতি থাকবে।

বিয়ের অতিথি তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও আমিরের দীর্ঘদিনের বন্ধু বলিউড সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান সময়-সুযোগ মিললে এই ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।

এর আগে আমির খান দুবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তার দুই সন্তান—জুনাইদ খান ও ইরা খান। ২০০২ সালে রীনার সঙ্গে বিচ্ছেদের পর চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক কিরণ রাওকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে রয়েছে ছেলে আজাদ রাও খান। দীর্ঘ ১৬ বছর সংসার করার পর ২০২১ সালে আমির ও কিরণ যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দেন।

আমিরের হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের আগের সংসারের সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে, যার নাম কুইন। গৌরীর পারিবারিক ইতিহাসও বেশ সমৃদ্ধ। তার দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত এক বিখ্যাত কমিউনিস্ট কর্মী, যিনি ১৯২০-এর দশকে ভারতে এসে দেশটির স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়েছিলেন।

গত বছর মুম্বাইয়ে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমির খান প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। দীর্ঘদিন বন্ধু থাকার পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবার দুই বছরেরও বেশি সময় ধরে চলা সেই গভীর সম্পর্কই রেজিস্ট্রি বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Next Post

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ

Related Posts

এক ধাক্কায় হঠাৎ সাত গুণ পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা
বিনোদন

এক ধাক্কায় হঠাৎ সাত গুণ পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা

বিয়ের জন্য পাত্র খুঁজছেন বাঁধন
বিনোদন

বিয়ের জন্য পাত্র খুঁজছেন বাঁধন

সমালোচনার মুখে ঈদের একাধিক সিনেমা
বিনোদন

সমালোচনার মুখে ঈদের একাধিক সিনেমা

Next Post
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ

আবার বিয়ে করছেন আমির খান

আবার বিয়ে করছেন আমির খান

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

তাপপ্রবাহ ও বৃষ্টির যে বার্তা দিল আবহাওয়া অফিস

তাপপ্রবাহ ও বৃষ্টির যে বার্তা দিল আবহাওয়া অফিস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

04 June 2026

আবার বিয়ে করছেন আমির খান

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার