Saturday, October 31, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

জনগণের ঘাড়ে স্বৈরশাসন চাপিয়ে দিতে চায় সরকার: জামায়াত আমির

October 31, 2026
in রাজনীতি, সর্বশেষ
জনগণের ঘাড়ে স্বৈরশাসন চাপিয়ে দিতে চায় সরকার: জামায়াত আমির
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের ভোটের রায় অগ্রাহ্য করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি করছে। জনগণের ঘাড়ে আবারও স্বৈরশাসন চাপিয়ে দিতে চায় সরকার।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা, খুলনা ও কুষ্টিয়ামুখী লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ ভোট দিয়েছে, সরকার সেই রায় মানে না। জনগণকে অপমান করছে সরকার। জনগণের সঙ্গে প্রতারণা করছে, ধোঁকা দিচ্ছে এবং মিথ্যাচার করছে। আমরা এসব মেনে নেব না।

সাত দফা দাবি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা কথা দিচ্ছি, জনগণ আমাদের সঙ্গে থাকলে এই সাত দফা দাবি বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। সাত দফার প্রথম দফা হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন।

সরকারের সমালোচনা করে জামায়াতের আমির আরও বলেন, আমরা মানব না, এই জাতি মানবে না। এই জাতি খালি হাতে বুকে গুলি নিয়েছে। সেই জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। আপনারা শক্ত থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের দাবি আদায় হবে, ইনশাআল্লাহ।

এ সময় তিনি সাত দফা দাবি আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।

উল্লেখ্য, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করা।

এসব দাবি আদায়ে শনিবার সকাল ৭টায় ঢাকা থেকে কুষ্টিয়ামুখী লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লংমার্চের বহর খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে যাত্রা করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

Related Posts

এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
শিক্ষা

এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত

এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
শিক্ষা

এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
জাতীয়

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
জনগণের ঘাড়ে স্বৈরশাসন চাপিয়ে দিতে চায় সরকার: জামায়াত আমির

জনগণের ঘাড়ে স্বৈরশাসন চাপিয়ে দিতে চায় সরকার: জামায়াত আমির

অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ

মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত

এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত

ইনানীতে নলকূপ স্থাপনের সময় আগুন, ১৪৪ ধারা জারি

ইনানীতে নলকূপ স্থাপনের সময় আগুন, ১৪৪ ধারা জারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

31 October 2026

জনগণের ঘাড়ে স্বৈরশাসন চাপিয়ে দিতে চায় সরকার: জামায়াত আমির

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার