Tuesday, June 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

দুই দফা কমার পর ফের বাড়ল সোনার দাম

October 23, 2025
in অর্থ-বাণিজ্য
আরও বেড়ে সোনার দামে নতুন রেকর্ড
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাশিয়া ও চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপের ফলে বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি আগ্রহ থাকায় নতুন করে আরও বেড়েছে সোনার দাম।

রয়টার্স জানায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে স্পট মার্কেটে গোল্ডের দাম প্রতি আউন্সে ৪ হাজার ১১৪ ডলারে পৌঁছেছে। যা আগের দিনের তুলনায় ০.৫ শতাংশ বেশি। গতকাল (বুধবার) গেল দুই সপ্তাহের মধ্যে সোনার বাজারে বড় ধস নেমেছিল।

ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রে ফিউচার মার্কেটে সোনার দাম ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৪ হাজার ১২৮.৪০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে নতুন রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের কথা বিবেচনা করছে। যেখানে সফটওয়্যারচালিত বিভিন্ন পণ্য, যেমন ল্যাপটপ ও জেট ইঞ্জিনের মতো সামগ্রী অন্তর্ভুক্ত হতে পারে। এটি চীনের সাম্প্রতিক বিরল খনিজ উপাদান রপ্তানি নিয়ন্ত্রণের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন-সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে দেশটির তেল কোম্পানি লুকওয়েল ও রোসনেফট লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৫৭ শতাংশ বেড়েছে এবং গত সোমবার তা ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ ডলারে পৌঁছায়। সুদের হার কমানোর আশঙ্কা, কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক সোনা কেনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

বাজারে ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহের ফেড বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। সাধারণত, কম সুদের পরিবেশে আয়বিহীন সম্পদ হিসেবে সোনার দাম বাড়ে।
ইউবিএসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মার্ক হ্যাফেলি এক নোটে বলেন, আমরা সোনাকে একটি কার্যকর পোর্টফোলিও ডাইভারসিফায়ার হিসেবে দেখি। যদি বৈশ্বিক রাজনৈতিক বা অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়, তবে সোনার দাম ৪ হাজার ৭০০ ডলার পর্যন্ত উঠতে পারে।

অন্যদিকে, স্পট মার্কেটে সিলভার বা রুপার দাম প্রতি আউন্সে ১.৩ শতাংশ বেড়ে ৪৯.১৪ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম এক হাজার ৬৪৩ ডলার ও প্যালাডিয়ামের দাম এক হাজার ৪৫৬ ডলারে রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

Next Post

সাত দিনেই উদ্ধার হবে বেদখল জমি, যা করতে হবে

Related Posts

আবার বাড়ল সোনার দাম
অর্থ-বাণিজ্য

ফের সোনার দামে বড় পতন

সংসদে অর্থবিল-২০২৬ পাস
অর্থ-বাণিজ্য

সংসদে অর্থবিল-২০২৬ পাস

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল
অর্থ-বাণিজ্য

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল

Next Post
সাত দিনেই উদ্ধার হবে বেদখল জমি, যা করতে হবে

সাত দিনেই উদ্ধার হবে বেদখল জমি, যা করতে হবে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

যে মাছ খেলে বাড়তে পারে ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি

যে মাছ খেলে বাড়তে পারে ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি

‘শেষ মূহুর্তে ইজ্জতটা বাঁচল’

‘শেষ মূহুর্তে ইজ্জতটা বাঁচল’

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল

ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

23 October 2025

দুই দফা কমার পর ফের বাড়ল সোনার দাম

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার