Saturday, October 31, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

পর্দা উঠল এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের

October 31, 2026
in খেলা
পর্দা উঠল এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম প্রতিনিধি
বন্দরনগরী চট্টগ্রামে পর্দা উঠেছে করপোরেট অঙ্গনের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন ‘এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্ট (সিজন-৩)’।

শুক্রবার (৩০ অক্টোবর) বায়েজিদ টেক্সটাইল গেট সার্কেলসংলগ্ন এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে ক্লিফটন গ্রুপ ১-০ গোলে কনফিডেন্স সিমেন্টকে পরাজিত করে। ম্যাচসেরা নির্বাচিত হন ক্লিফটন গ্রুপের নওশাদ। দিনের দ্বিতীয় ম্যাচে পিএইচপি ফ্যামিলি ২-০ গোলে চৌধুরী গ্রুপকে হারায়।

এবারের ফুটসাল প্রতিযোগিতায় দেশের শীর্ষস্থানীয় ২৪টি করপোরেট প্রতিষ্ঠান আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে।
গ্রুপ ‘এ’-তে এশিয়ান গ্রুপ, কনকর্ড ও এক্সপো ফ্রেইট; গ্রুপ ‘বি’-তে কনফিডেন্স সিমেন্ট, ক্লিফটন গ্রুপ ও সাউথইস্ট ব্যাংক; গ্রুপ ‘সি’-তে এ অ্যান্ড ই, বিকাশ ও কেএসআরএম এবং গ্রুপ ‘ডি’-তে ডেকাথলন, পিএইচপি ফ্যামিলি ও চৌধুরী গ্রুপ রয়েছে।

এ ছাড়া গ্রুপ ‘ই’-তে এন মোহাম্মদ, আকিজ শিপিং ও মার্স্ক; গ্রুপ ‘এফ’-এ বনফুল, নগদ ও ফোর এইচ গ্রুপ; গ্রুপ ‘জি’-তে কেডিএস ফ্যাশন, মামিয়া ওপি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং গ্রুপ ‘এইচ’-এ মাফ ফ্যামিলি, রবি ও পি-টু-পি ফার্নিচার প্রতিদ্বন্দ্বিতা করছে।

ফুটসালের পাশাপাশি এ আয়োজনের ধারাবাহিকতায় আগামী ৪ নভেম্বর প্রথমবারের মতো শুরু হবে ‘এশিয়ান গ্রুপ মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’। এতে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের খ্যাতনামা শাটলাররা অংশ নিচ্ছেন। আগামী ৬ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে এই ক্রীড়া আয়োজন শেষ হবে।

ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিরুল হক, বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিম চৌধুরী লিটন, জাতীয় দলের ক্রিকেটার ইয়াসির আলি চৌধুরী রাব্বি এবং এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বিসিবির পরিচালক সাকিফ আহমেদ সালাম।

এমন একটি ফুটসাল টুর্নামেন্ট আয়োজনের জন্য এশিয়ান গ্রুপকে ধন্যবাদ জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, খেলাধুলার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। একসময় তিনি নিজেও প্রথম বিভাগ ক্রিকেট খেলেছেন। পরে স্পোর্টস মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন এবং গত ২৫ বছর ধরে এ বিষয়ে কাজ করছেন।
খেলাধুলায় শারীরিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলায় অংশ নেওয়ার আগে কন্ডিশনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ প্রস্তুতি ছাড়া খেলতে নামলে মাংসপেশিতে টান, লিগামেন্টে আঘাত ও মচকে যাওয়ার ঝুঁকি থাকে। পেশাদার খেলোয়াড় না হলেও খেলার আগে শারীরিক প্রস্তুতির বিষয়টিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি যথেষ্ট আন্তরিক। খেলোয়াড়দের উৎসাহিত করতে তিনি ক্রীড়া কার্ড চালু করেছেন, যা দেশের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক উদ্যোগ।
তিনি আরও বলেন, অনেক পেশাদার খেলোয়াড় আর্থিক সংকটে রয়েছেন। তাঁদের পাশে দাঁড়ানো প্রয়োজন। বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো ক্রীড়া আয়োজনে পৃষ্ঠপোষকতা করলে খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।
টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, ছোটবেলা থেকেই বাবা মোহাম্মদ আবদুস সালামের নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার প্রতি আগ্রহ দেখে তাঁরা দুই ভাই অনুপ্রাণিত হয়েছেন। সেই অনুপ্রেরণা থেকেই খেলাধুলার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা তৈরি হয়েছে।
তিনি বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং মাদকমুক্ত সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে প্রতিবছর এ ক্রীড়া লীগের আয়োজন করা হচ্ছে। এবার ফুটসাল টুর্নামেন্টের তৃতীয় আসরের পাশাপাশি প্রথমবারের মতো মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা যুক্ত হয়েছে। এতে দেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড়েরাও অংশ নিচ্ছেন। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বাড়ানো এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সাকিফ আহমেদ সালাম বলেন, দেশের বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে একই আয়োজনে যুক্ত করা, পারস্পরিক পরিচিতি বাড়ানো এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করাই এশিয়ান গ্রুপ স্পোর্টস লীগের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি একে অপরের কাছ থেকে শেখার সুযোগ পাবেন।
এর আগে এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের দুটি আসর অনুষ্ঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার তৃতীয় আসর আয়োজন করা হয়েছে। ফুটসালের সঙ্গে প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা যুক্ত হওয়ায় আয়োজনের পরিধিও বেড়েছে।
টুর্নামেন্টের খেলার খবর ও ফলাফল এশিয়ান গ্রুপের ফেসবুক পেজ এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানগুলোর কর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি আন্তর্জাতিক খেলোয়াড়দের অংশগ্রহণ চট্টগ্রামের ক্রীড়াপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতার সুযোগ তৈরি করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সরকারি বাসা ও ফ্ল্যাট ভাড়া বন্ধে কড়া নির্দেশনা

Next Post

ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

Related Posts

টি-টোয়েন্টিতে আর্শদীপের জোড়া বিশ্বরেকর্ড
খেলা

টি-টোয়েন্টিতে আর্শদীপের জোড়া বিশ্বরেকর্ড

রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
খেলা

রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বন্যা আক্তার
খেলা

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বন্যা আক্তার

Next Post
ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ইনানীতে নলকূপ স্থাপনের সময় আগুন, ১৪৪ ধারা জারি

ইনানীতে নলকূপ স্থাপনের সময় আগুন, ১৪৪ ধারা জারি

এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

30 October 2026

পর্দা উঠল এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার