চাকরি ডেস্ক
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিজনেস ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে ২৪ থেকে ৩২ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা স্নাতক/সমমান ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে এই পদে ফ্রেশারদেরও আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট অফিসার
পদসংখ্যা: ২
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা স্নাতক/সমমান
অভিজ্ঞতা: ৪ বছর, তবে ফ্রেশারদেরও সুযোগ রয়েছে
কর্মস্থল: যে কোনো জেলা
বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: ২৪-৩২ বছর
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬
আবেদনের সময়সীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬










Discussion about this post