Wednesday, September 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বাপ্পা মজুমদারের একক কনসার্ট ‘মুনলাইট মেলোডিজ’

September 16, 2026
in বিনোদন
বাপ্পা মজুমদারের একক কনসার্ট ‘মুনলাইট মেলোডিজ’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
বাংলা গানের শ্রোতাদের কাছে বাপ্পা মজুমদার শুধু একজন শিল্পী নন, তিনি নিজেই একটি আলাদা সুরের জগৎ। তিন দশকের বেশি সময় ধরে গান, সুর ও সংগীতায়োজনের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন তিনি। দীর্ঘ এই পথচলায় নিয়মিত কনসার্ট করলেও একক আয়োজনে তাকে খুব বেশি দেখা যায়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ফের বড় পরিসরে একক কনসার্ট নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় এই শিল্পী।

‘মুনলাইট মেলোডিজ’ শিরোনামের কনসার্টটি আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার প্রকাশের মাধ্যমে নিজেই আয়োজনটির ঘোষণা দেন বাপ্পা মজুমদার। একই সঙ্গে ভক্ত-শ্রোতাদের তারিখটি মনে রাখার আহ্বান জানান তিনি।

কনসার্টটির আয়োজন করছে ম্যাভিক্স নামের একটি প্রতিষ্ঠান। তবে এখনো টিকিট বিক্রি শুরু হয়নি। আয়োজকদের পক্ষ থেকে শিগগিরই টিকিট ছাড়ার কথা রয়েছে। তখনই টিকিটের মূল্য, বিক্রির পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য জানানো হবে।

বাপ্পা মজুমদারের একক কনসার্টের খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বেশ উচ্ছ্বাস। শিল্পীর ফেসবুক পোস্টের মন্তব্যঘরে অনেকেই কনসার্টে উপস্থিত থাকার আগ্রহ জানিয়েছেন। বিশেষ করে দীর্ঘদিন পর বড় পরিসরে বাপ্পার একক পরিবেশনা দেখার সুযোগ পাওয়ায় সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ আরও বেড়েছে।

এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো একক কনসার্ট করেছিলেন বাপ্পা মজুমদার। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় একক শো করেন তিনি। গত বছরের জুলাইয়েও একটি একক আয়োজনে গান শোনান এই শিল্পী। তবে সেটি ছিল তুলনামূলক ছোট পরিসরের আয়োজন। ফলে এবারের ‘মুনলাইট মেলোডিজ’কে ঘিরে প্রত্যাশা থাকছে একটু বেশি।

দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন বাপ্পা মজুমদার। গায়ক হিসেবে শ্রোতাপ্রিয়তা পাওয়ার পাশাপাশি সুরকার ও সংগীতায়োজক হিসেবেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। সময়ের সঙ্গে সংগীতের ধরন বদলালেও নিজের সুরের স্বকীয়তা ধরে রেখেছেন এই শিল্পী।

নতুন গান প্রকাশের পাশাপাশি বিভিন্ন কনসার্ট ও ইনস্ট্রুমেন্টাল পরিবেশনার মাধ্যমে এখনো সক্রিয় বাপ্পা। এবার নিজের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি নতুন কিছু পরিবেশনা নিয়ে ‘মুনলাইট মেলোডিজ’-এ শ্রোতাদের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ফলে ৯ অক্টোবরের এই আয়োজন সংগীতপ্রেমীদের জন্য হতে যাচ্ছে বিশেষ এক সন্ধ্যা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি

Next Post

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

Related Posts

এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে
বিনোদন

এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

ইতালি থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন
বিনোদন

ইতালি থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন

ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন

ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

Next Post
মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সরকারি অফিসে ডিজিটাল হাজিরা নিশ্চিতের নির্দেশ

সরকারি অফিসে ডিজিটাল হাজিরা নিশ্চিতের নির্দেশ

২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

বাপ্পা মজুমদারের একক কনসার্ট ‘মুনলাইট মেলোডিজ’

বাপ্পা মজুমদারের একক কনসার্ট ‘মুনলাইট মেলোডিজ’

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 September 2026

বাপ্পা মজুমদারের একক কনসার্ট ‘মুনলাইট মেলোডিজ’

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার