Wednesday, September 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

September 16, 2026
in অন্যান্য
মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে বসিলা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, একই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত পৌনে ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

এর আগে মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির প্রবেশপথের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা।

এরই মধ্যে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

মামলাটিতে গত ১৮ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। পরে ১৪ সেপ্টেম্বর রায় ঘোষণার জন্য ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন বলে মামলার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বাপ্পা মজুমদারের একক কনসার্ট ‘মুনলাইট মেলোডিজ’

Next Post

২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

Related Posts

পিআইবির ডিজি পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
অন্যান্য

পিআইবির ডিজি পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ

শিল্পী শানুর মৃত্যু: সুমন রেজার বিরুদ্ধে গুরুতর অভিযোগ
অন্যান্য

শিল্পী শানুর মৃত্যু: সুমন রেজার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন ‘ট্র্যাব বার্তা’
অন্যান্য

ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন ‘ট্র্যাব বার্তা’

Next Post
২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সরকারি অফিসে ডিজিটাল হাজিরা নিশ্চিতের নির্দেশ

সরকারি অফিসে ডিজিটাল হাজিরা নিশ্চিতের নির্দেশ

২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

বাপ্পা মজুমদারের একক কনসার্ট ‘মুনলাইট মেলোডিজ’

বাপ্পা মজুমদারের একক কনসার্ট ‘মুনলাইট মেলোডিজ’

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 September 2026

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার