Monday, October 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ব্যালন ডি’অর মাহেন্দ্রক্ষণ আজ, কার ভাগ্যে জুটবে শ্রেষ্ঠত্বের মুকুট

October 26, 2026
in খেলা
ব্যালন ডি’অর মাহেন্দ্রক্ষণ আজ, কার ভাগ্যে জুটবে শ্রেষ্ঠত্বের মুকুট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
লন্ডনের জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার ঘোষণা করা হবে ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। প্রথমবারের মতো ফুটবলের এই মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণ অনুষ্ঠান ব্রিটেনে অনুষ্ঠিত হচ্ছে। ফুটবলের সর্বোচ্চ এই ব্যক্তিগত সম্মাননা জয়ের দৌড়ে আলোচনার শীর্ষে রয়েছেন তিন তারকা লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন।

ফরাসি ডেটা বিশ্লেষণ ও এআই প্রতিষ্ঠান ‘আভিসিয়া’র পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে বড় দাবিদার বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল (২৩ শতাংশ সম্ভাবনা)। ২১ শতাংশ সম্ভাবনা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন হ্যারি কেইন। অন্যদিকে ১৯ শতাংশ সম্ভাবনা নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন এমবাপ্পে ও রদ্রি। রেকর্ড নবমবারের মতো এই পুরস্কার জেতার ১৮ শতাংশ সম্ভাবনা নিয়ে শীর্ষ পাঁচে আছেন লিওনেল মেসি। তবে বুকমেকারদের বাজিতে প্রায় ৭০ শতাংশ সম্ভাবনা নিয়ে সবচেয়ে এগিয়ে আছেন হ্যারি কেইন।

অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে ও ইতালির সাবেক তারকা মার্কো মাতেরাজ্জি ৩৮ বছর বয়সে মেসির দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করে তাকে এই পুরস্কারের যোগ্য মনে করছেন। ইংল্যান্ডের জুড বেলিংহাম সমর্থন দিয়েছেন সতীর্থ হ্যারি কেইনকে। অন্যদিকে ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন ও রিয়াল মাদ্রিদ সতীর্থ অরেলিয়ান চুয়ামেনি যথাক্রমে ইয়ামাল ও এমবাপ্পের পক্ষে বাজি ধরেছেন।

ব্যক্তিগত পরিসংখ্যানে সবার চেয়ে এগিয়ে এমবাপ্পে। লা লিগা (২৫) ও চ্যাম্পিয়ন্স লিগের (১৫) শীর্ষ গোলদাতা হওয়ার পাশাপাশি বিশ্বকাপের গোল্ডেন বুট ও সর্বাধিক গোলের (১২টি) রেকর্ড গড়েছেন তিনি। অন্যদিকে হ্যারি কেইন গত মৌসুমে করেছেন অবিশ্বাস্য ৭৩টি গোল। তবে ক্লাব বা জাতীয় দলের হয়ে বড় শিরোপা জিততে না পারাটা এমবাপের জন্য বড় বাধা। কেইন বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জিতলেও বিশ্বকাপে ইংল্যান্ডকে কেবল তৃতীয় স্থানে নিতে পেরেছেন।

ঠিক এ জায়গাতেই এগিয়ে আছেন লামিন ইয়ামাল। ইনজুরিতে ব্যক্তিগত পরিসংখ্যান কিছুটা ম্লান হলেও স্পেনের হয়ে বিশ্বকাপ এবং বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা জিতেছেন তিনি। সাম্প্রতিক ইতিহাস বলছে, ব্যালন ডি’অর জয়ের জন্য বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতা প্রায় পূর্বশর্ত। এই সমীকরণ ইয়ামালের পাল্লাকেই ভারী করছে। ১৯৯৭ সালে ২১ বছর বয়সে সর্বকনিষ্ঠ বিজয়ী হওয়া ব্রাজিলীয় কিংবদন্তি রোনালদোকে পেছনে ফেলে এবার কনিষ্ঠ ব্যালন ডি’অর জয়ী হওয়ার হাতছানি ১৯ বছর বয়সী এই বিস্ময় বালকের সামনে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বকেয়া-বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

Next Post

ভূড়ির কালাভুনা-সহজ রেসিপিতে দারুণ স্বাদ!

Related Posts

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে ভালো ফল করতে চায় বাংলাদেশ
খেলা

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে ভালো ফল করতে চায় বাংলাদেশ

হঠাৎ বদলে গেল পাকিস্তানের জার্সি, কিন্তু কেন
খেলা

হঠাৎ বদলে গেল পাকিস্তানের জার্সি, কিন্তু কেন

বিএফএসএফ মেম্বার ফেস্টিভ্যালে তিতাস ভাই কিংস চ্যাম্পিয়ন
খেলা

বিএফএসএফ মেম্বার ফেস্টিভ্যালে তিতাস ভাই কিংস চ্যাম্পিয়ন

Next Post
ভূড়ির কালাভুনা-সহজ রেসিপিতে দারুণ স্বাদ!

ভূড়ির কালাভুনা-সহজ রেসিপিতে দারুণ স্বাদ!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পরীমনির জন্য উড়োজাহাজে করে কে পাঠালেন শিউলি ফুল?

পরীমনির জন্য উড়োজাহাজে করে কে পাঠালেন শিউলি ফুল?

মধ্যরাতে মুক্তিযোদ্ধা মানিকের দাফন নিয়ে তাসনিম জারার ক্ষোভ

মধ্যরাতে মুক্তিযোদ্ধা মানিকের দাফন নিয়ে তাসনিম জারার ক্ষোভ

ভূড়ির কালাভুনা-সহজ রেসিপিতে দারুণ স্বাদ!

ভূড়ির কালাভুনা-সহজ রেসিপিতে দারুণ স্বাদ!

ব্যালন ডি’অর মাহেন্দ্রক্ষণ আজ, কার ভাগ্যে জুটবে শ্রেষ্ঠত্বের মুকুট

ব্যালন ডি’অর মাহেন্দ্রক্ষণ আজ, কার ভাগ্যে জুটবে শ্রেষ্ঠত্বের মুকুট

বকেয়া-বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া-বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

26 October 2026

ব্যালন ডি’অর মাহেন্দ্রক্ষণ আজ, কার ভাগ্যে জুটবে শ্রেষ্ঠত্বের মুকুট

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার