Wednesday, April 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

October 23, 2024
in খেলা
ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
ভারতকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ও ভারত তিন পয়েন্ট নিয়ে রানার্সআপ। এক পয়েন্ট পাওয়া পাকিস্তানের মেয়েদের বিদায় নিতে হয়েছে।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। ফলে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে খেলা কিছুটা শঙ্কায় পড়ে সাবিনা খাতুন-রূপনা চাকমারা। তবে ভারতের বিপক্ষে গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স করে বাংলাদেশের মেয়েরা। প্রতিবেশী দেশটিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে গতবারের চ্যাম্পিয়নরা।

বুধবার (২৩ অক্টোবর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বল দখল, গতি কিংবা আক্রমণ; বাংলাদেশের মেয়েদের সঙ্গে কিছুতেই কুলিয়ে উঠতে পারেনি ভারতের নারী ফুটবলাররা। পুরো ম্যাচেই বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্স করেছে। দুই পরিবর্তন নিয়ে খেলতে নামে বর্তমান চ্যাম্পিয়নরা। ফেরানো হয় মারিয়া মান্দা ও মাসুরা পারভিনকে। তাতেই যেন খেলার ধার বেড়ে যায়। আক্রমণের ঢেউ তুলে ভারতকে দিশেহারা করে ফেলেন তহুরা-শামসুন্নাহাররা। প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

খেলার ১৯ মিনিটে প্রথমবারের মতো সাফে খেলতে আসা আফিইদা খন্দকারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৮ মিনিটের মাথায় ঋতুপর্নার ক্রসে দলের ব্যবধান বাড়ান তহুরা খাতুন। দলের তৃতীয় গোলটিও আসে তার পা থেকে। ৪২ মিনিটে বক্সের ভেতর থেকে শামসুন্নাহার সিনিয়রের পাসে বাইরে থেকে তহুরার দুর্দান্ত শট জালে আশ্রয় নেয়। গোলকিপার ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। ৪৩ মিনিটের মাথায় গোলরক্ষক রূপনা চাকমার ভুলে একটি গোল পরিশোধ করে ভারত। দূরপাল্লার একটি শট গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলে হেড দিয়ে জালে পাঠান ভারতীয় অধিনায়ক বালা দেবী।

বিরতির পর দুই দলেরই আক্রমণের ধার কিছুটা কমে যায়। ভারত গোলের কয়েকটি সুযোগ পায়। প্রতিবারই বাধা হয়ে দাড়ান গোলরক্ষক রূপনা চাকমা। দ্বিতীয়ার্ধে কোনো দলই আর গোল পায়নি। ৩-১ স্কোরলাইন ধরে রেখে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করে।

Previous Post

তথ্য মন্ত্রণালয়ে নতুন সচিব ফারজানা

Next Post

ফ্যাসিবাদের কোনো শক্তিকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: হাসনাত

Related Posts

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা আইসিসি’র
খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা আইসিসি’র

নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব
খেলা

নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব

ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ
খেলা

ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ

Next Post
ফ্যাসিবাদের কোনো শক্তিকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: হাসনাত

ফ্যাসিবাদের কোনো শক্তিকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: হাসনাত

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বিশ্ববাজারে কমলো তেলের দাম

বিশ্ববাজারে কমলো তেলের দাম

মানবপাচার ও মাদক দমনে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও মাদক দমনে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার