Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘ম্যায় হু না ২’-এ থাকছে ডাবল ধামাকা!

February 7, 2026
in বিনোদন
‘ম্যায় হু না ২’-এ থাকছে ডাবল ধামাকা!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
এক যুগের বেশি সময় পর আবারও জুটি হচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান এবং পরিচালক, কোরিওগ্রাফার ফারাহ খান। সর্বশেষ ‘হ্যাপি নিউ ইয়ারে’ জুটি বেঁধেছিলেন বলিউডের এ দুই ভিন্ন তারকা। এই জুটির সবচেয়ে আলোচিত সিনেমা ‘ম্যায় হু না’র সিক্যুয়েল নিয়ে এসেছে বড় আপডেট।

দেশপ্রেমে উদ্বুদ্ধ মেজর রামের সেই দুই বাহু তুলে পোজ, কাঁধে সোয়েটার আর ক্যামিও অ্যাকশন-সিনেপ্রেমীদের হৃদয়ে এখনো দোলা দেয়। সম্প্রতি বলিউডের অন্দরে ডানা মেলেছে, লম্বা সময় পর আবারও জুটি বেঁধে আসছেন শাহরুখ-ফারাহ।

সূত্রের খবর, এরই মধ্যে বাস্তবের দুই বন্ধু দীর্ঘ আলোচনার পর চিত্রনাট্যের প্রাথমিক খসড়া চূড়ান্ত করতে পেরেছেন। এখন শুধু ঘোষণার অপেক্ষায়। আর এই ঘোষণার জন্য ব্যাকুল হয়ে আছেন শাহরুখ ভক্তরা। শোনা যাচ্ছে, ‘ম্যায় হু না ২’-এ বেশ কিছু নতুনত্ব আনতে চলেছেন ফারাহ। আর প্রথম পর্বের চেয়ে বিনোদনের মাত্রাও হতে চলেছে দ্বিগুণ।

এ ছাড়া শোনা যাচ্ছে, এই ছবিতে ডাবল রোলে থাকবেন বলি-বাদশা। ফারাহ খান বেশ কিছুদিন ধরেই ‘ম্যায় হু না ২’ নির্মাণের পরিকল্পনা করছিলেন। তিনি চিত্রনাট্যটি এমনভাবে তৈরি করেছেন, যেন সেখানে আকর্ষণের কমতি না থাকে। শাহরুখ খানও চিত্রনাট্যটি বেশ পছন্দ করেছেন। এই ছবিতে শাহরুখের জন্য আলাদাভাবে দুটি চরিত্র তৈরি করেছেন ফারাহ। দেখতে একই রকম হলেও দুই চরিত্রের মধ্যে থাকবে আকাশ-পাতাল ফারাক। চলতি বছরের শেষে অথবা ২০২৭-এর শুরুতে শুটিং শুরু হতে পারে এই মেগা প্রজেক্টের।

‘পাঠান’ ও ‘জওয়ান’-এর আকাশছোঁয়া সাফল্যের পর দর্শক এখন অপেক্ষায় শাহরুখের ‘কিং’ নিয়ে। আর শাহরুখ ভক্তরা বরাবরই সিনেমায় শাহরুখের চেনা মেজাজের সেই কমার্শিয়াল মসলা ছবিতে দেখতে চান। পরিচালক হিসেবে ফারাহও জানেন, কীভাবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়।

ফেব্রুয়ারিতে হলিউডে মুক্তি পাচ্ছে যেসব আলোচিত সিনেমা
তাই বলাই যায়, শাহরুখ ও ফারাহ খানের এই জুটি নতুন প্রজেক্ট ‘ম্যায় হু না ২’ দিয়ে দর্শকহৃদয় আন্দোলিত করতে সফল হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সুস্থ থাকতে ঘুম থেকে উঠেই ৩০ মিনিটে করুন এই ৫ কাজ

Next Post

শাহবাগ মোড় অবরোধ

Related Posts

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’
বিনোদন

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

জামিন পেলেন মমতাজ
বিনোদন

জামিন পেলেন মমতাজ

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা
বিনোদন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা

Next Post
শাহবাগ মোড় অবরোধ

শাহবাগ মোড় অবরোধ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?

ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

পোশাকশ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

পোশাকশ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

07 February 2026

‘ম্যায় হু না ২’-এ থাকছে ডাবল ধামাকা!

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার