Tuesday, June 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সেনেগালকে হারিয়ে প্রথম জয়ের উচ্ছ্বাস ব্রাজিলের

November 16, 2025
in খেলা
সেনেগালকে হারিয়ে প্রথম জয়ের উচ্ছ্বাস ব্রাজিলের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
আগের দিন আর্জেন্টিনা আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল। এবার তাদের প্রতিবেশী দেশ ব্রাজিলও একই ব্যবধানে হারাল সেনেগালকে। প্রথমবার এই আফ্রিকান দেশের বিপক্ষে জয়ের স্বাদ পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে এস্তেভাও প্রথম গোল করেন। এরপর ব্যবধান বাড়ান কাসেমিরো। তাতে শনিবার প্রীতি ম্যাচটি ২-০ গোলে জিতেছে ব্রাজিল।

আক্রমণের পর আক্রমণ করে দুটি গোলই আদায় করতে পেরেছে ব্রাজিল। ১৪টি শটের মধ্যে ছয়টি তারা লক্ষ্যে রাখতে পেরেছিল। অন্যদিকে দুই বছর আগে লিসবনে পিছিয়ে থেকেও ৪-২ গোলে জেতা সেনেগাল ১১ শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে একটি।

২০১৯ সালের অক্টোবরে প্রথমবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সেনেগাল। প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ২০২৩ সালের জুনের দেখায় সেলেসাওরা হার দেখে সেনেগালের কাছে। সেই হারের প্রতিশোধ নিলো কার্লো আনচেলত্তির দল। এই নিয়ে আফ্রিকান দেশের বিপক্ষে সর্বশেষ পঞ্চমবারের দেখায় প্রথম জয় পেল ব্রাজিল। সেলেসাওরা এর আগে মরক্কো ও ক্যামেরুনের কাছে হেরেছিল।

প্রথম গোলের আগে ব্রাজিলের বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। চতুর্থ মিনিটে ম্যাথিউস কুনহার শট পোস্টে লেগে বল বাইরে যায়। ১৭ মিনিটে আবারও তার হেড আঘাত করে ক্রসবারে। মাঝে ডি-বক্সের বাইরে থেকে ভিনিসিয়ুসের শট রুখে দেন সেনেগালি কিপার এদুয়ার্দো মেন্দি।

অবশেষে ২৮তম মিনিটে কাসেমিরোর থ্রু বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ডি-বক্সে পান এস্তেভাও। ছুটে এসে বাঁ পায়ের শটে জাল কাঁপান ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ব্রাজিল ব্যবধান দ্বিগুণ করে ৩৫তম মিনিটে। রদ্রিগোর পিনপয়েন্ট ফ্রি কিক। সেনেগালিজ রক্ষণভাগের নজরের বাইরে ছিলেন কাসেমিরো। অভিজ্ঞ এই মিডফিল্ডার প্রথমে বল নিয়ন্ত্রণে নিয়ে মেন্দিকে পরাস্ত করেন।

বিশ্বকাপের বাছাইপর্ব শেষে গত মাসে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারিয়ে দেওয়ার পর জাপানের কাছে হেরে গিয়েছিল ৩-২ গোলে। ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তি সাত ম্যাচে চতুর্থ জয় পেলেন।

আগামী মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ময়মনসিংহে কভার্ড ভ্যানে আগুন

Next Post

হাজারীবাগে বাসে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক

Related Posts

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!
খেলা

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ
খেলা

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান
খেলা

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

Next Post
হাজারীবাগে বাসে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক

হাজারীবাগে বাসে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

সংসদে অর্থবিল-২০২৬ পাস

সংসদে অর্থবিল-২০২৬ পাস

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 November 2025

সেনেগালকে হারিয়ে প্রথম জয়ের উচ্ছ্বাস ব্রাজিলের

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার