Wednesday, August 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

হামজা-শমিতদের ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল বাংলাদেশের

August 26, 2026
in খেলা
হামজা-শমিতদের ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রধান কোচ টমাস ডুলির অধীনে আগামী পরশু থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।

ঘোষিত দলে আপাতত শুধু বাংলাদেশে খেলা ফুটবলারদের রাখা হয়েছে। বিদেশি লিগে খেলা খেলোয়াড়েরা পরবর্তী সময়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। সর্বশেষ জাতীয় দলে থাকা বিদেশি লিগের খেলোয়াড়দের মধ্যে রয়েছেন হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম।

২৮ সদস্যের দলে জাতীয় দলের হয়ে এখনো অভিষেক হয়নি তিন ফুটবলারের। তাঁরা হলেন দুই ফরোয়ার্ড সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম এবং ডিফেন্ডার আবদুল্লাহ ওমর।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কারণে ভারত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ফিফা। বাফুফে সেই আমন্ত্রণ গ্রহণ করে।

ফিফা আরব কাপের আদলে গত বছর টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছর ফিফা কংগ্রেসে তা চূড়ান্ত অনুমোদন পায়। আসিয়ানভুক্ত ১১ দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে চীনও নাম প্রত্যাহার করলে তাদের জায়গায় পাকিস্তানকে নেওয়া হয়। ভারতের পরিবর্তে সুযোগ পায় বাংলাদেশ।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে আসিয়ান কাপ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

এই টুর্নামেন্ট দিয়েই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে টমাস ডুলির নতুন অধ্যায় শুরু হচ্ছে।

বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, আনিসুর রহমান।

ডিফেন্ডার: তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, মনজুরুর রহমান।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, কাজেম শাহ।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সাংবাদিক নিয়োগ দেবে প্রথম আলো

Related Posts

এশিয়া কাপ শুরুর আগে টাইগ্রেস শিবিরে বড় দুঃসংবাদ
খেলা

এশিয়া কাপ শুরুর আগে টাইগ্রেস শিবিরে বড় দুঃসংবাদ

এবারও হচ্ছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
খেলা

এবারও হচ্ছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

এবার দুই দিনে ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ
খেলা

এবার দুই দিনে ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হামজা-শমিতদের ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল বাংলাদেশের

হামজা-শমিতদের ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল বাংলাদেশের

সাংবাদিক নিয়োগ দেবে প্রথম আলো

সাংবাদিক নিয়োগ দেবে প্রথম আলো

রংপুরে চার খুন, মা-মেয়ের মরদেহে ধর্ষণের আলামত নেই

রংপুরে চার খুন, মা-মেয়ের মরদেহে ধর্ষণের আলামত নেই

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী

‘মহানবীর আদর্শ অনুসরণেই গড়ে উঠতে পারে ন্যায়ভিত্তিক সমাজ’

‘মহানবীর আদর্শ অনুসরণেই গড়ে উঠতে পারে ন্যায়ভিত্তিক সমাজ’

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

26 August 2026

হামজা-শমিতদের ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল বাংলাদেশের

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার