Friday, October 9, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

২১৯ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

August 15, 2026
in খেলা
২১৯ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
ডারউইন টেস্টের তৃতীয় দিনে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে টাইগাররা। লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪১৭ রান। লিড দাঁড়িয়েছে ২১৯ রানে।

মিরাজ ৬৫ রানে এবং তাসকিন আহমেদ ১২ রানে অপরাজিত আছেন।

দিনের শুরুতে ৩২ রানে অপরাজিত থাকা মিরাজ ১২৬তম ওভারের পঞ্চম বলে ক্যারিয়ারের ১২তম টেস্ট ফিফটি পূর্ণ করেন। ১১৭ বলে ৫টি চারে পঞ্চাশ ছোঁয়া এই অলরাউন্ডার অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ফিফটির দেখা পান। তার ফিফটিতে ড্রেসিংরুম থেকে সতীর্থরা করতালিতে অভিনন্দন জানান।

ডারউইনের এই মাঠে মিরাজের ব্যাটিংয়ের সুখস্মৃতিও রয়েছে। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।

মিরাজের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন তাসকিন। ১২৯তম ওভারের প্রথম বলে প্যাট কামিন্সের বাউন্সার তাসকিনের ব্যাটে লেগে বাউন্ডারি হলে বাংলাদেশের সংগ্রহ চারশ ছাড়িয়ে যায়। একই ওভারের পরের বলেই তাসকিনকে ক্যাচ তুলে দিয়েও জীবন পান। ক্যাচটি নিতে পারলে টেস্টে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড এককভাবে নিজের করে নিতে পারতেন স্টিভেন স্মিথ।

এর আগে তৃতীয় দিনের খেলা শুরু হয়েছিল ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে। প্রথম ঘণ্টায় হাসান মাহমুদ আউট হওয়ার পর দ্রুতই তাইজুল ইসলামও সাজঘরে ফেরেন। তবে এরপর মিরাজ-তাসকিনের দৃঢ়তায় অস্ট্রেলিয়ার ওপর চাপ বাড়িয়ে লাঞ্চে যায় বাংলাদেশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান

Next Post

অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

Related Posts

১১ ক্লাব নিয়ে শনিবার শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ
খেলা

১১ ক্লাব নিয়ে শনিবার শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ

‘তোমার ইতিহাস আজীবন টিকে থাকবে’- মেসিকে রোনালদো
খেলা

‘তোমার ইতিহাস আজীবন টিকে থাকবে’- মেসিকে রোনালদো

গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
খেলা

গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

Next Post
অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দর পেলো দুবাই

১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দর পেলো দুবাই

আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

১১ ক্লাব নিয়ে শনিবার শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ

১১ ক্লাব নিয়ে শনিবার শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ

আরও পাঁচজনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু,

আরও পাঁচজনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু,

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

15 August 2026

২১৯ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার