Wednesday, August 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আ.লীগ নেতার কারখানায় কুকি-চিনের পোশাক তৈরি, আটক ৪

June 3, 2025
in আইন ও অপরাধ
আ.লীগ নেতার কারখানায় কুকি-চিনের পোশাক তৈরি, আটক ৪
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুচ ছালামের মালিকানাধীন একটি পোশাক কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম তৈরির জন্য ফেব্রিক সরবরাহের অভিযোগে সোমবার রাতে এ অভিযান চালানো হয়। অভিযানে সাবেক এমপি ছালামের ছোট ভাই ও ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের পরিচালক তারেকুল ইসলামসহ ৪ জনকে আটক করা হয়।

মঙ্গলবার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

আটক অন্য তিনজন হলেন— প্রতিষ্ঠানটির কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জামালুল ইসলাম ও মো. আতিকুর রহমান। ওয়েল কম্পোজিট নিট লিমিটেড ছালাম পরিবারের মালিকানাধীন ওয়েল গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।

জানা যায়, আবদুচ ছালাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে ৯ বছর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে তিনি চট্টগ্রাম-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, কেএনএফের ইউনিফর্ম তৈরির জন্য ফেব্রিক সরবরাহে এ কারখানার সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়েছে।

এর আগে, গত ১৭ মে নগরের বায়েজিদ বোস্তামী থানার রিংভো অ্যাপারেলস নামে একটি কারখানা থেকে ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম জব্দ করে গোয়েন্দা পুলিশ। এরপর ২৬ মে রাতে নয়াহাট এলাকার একটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম এবং ২৭ মে রাতে ডিটি রোডের আরেকটি কারখানা থেকে ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে পুলিশ।

পুলিশ সূত্র জানিয়েছে, এসব ইউনিফর্ম কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সদস্যদের জন্য তৈরি করা হয়েছিল কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, ৩ জনের প্রাণহানী

Next Post

বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচ জামাত, প্রথমটি সকাল ৭টায়

Related Posts

রংপুরে চার খুন, মা-মেয়ের মরদেহে ধর্ষণের আলামত নেই
আইন ও অপরাধ

রংপুরে চার খুন, মা-মেয়ের মরদেহে ধর্ষণের আলামত নেই

গুলশানের রেস্টুরেন্ট থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার
আইন ও অপরাধ

গুলশানের রেস্টুরেন্ট থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার

বিটিভি’র দুর্নীতিবাজ কর্মকর্তা তাসমিনা আহমেদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
আইন ও অপরাধ

বিটিভি’র দুর্নীতিবাজ কর্মকর্তা তাসমিনা আহমেদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

Next Post
বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচ জামাত, প্রথমটি সকাল ৭টায়

বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচ জামাত, প্রথমটি সকাল ৭টায়

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হামজা-শমিতদের ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল বাংলাদেশের

হামজা-শমিতদের ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল বাংলাদেশের

সাংবাদিক নিয়োগ দেবে প্রথম আলো

সাংবাদিক নিয়োগ দেবে প্রথম আলো

রংপুরে চার খুন, মা-মেয়ের মরদেহে ধর্ষণের আলামত নেই

রংপুরে চার খুন, মা-মেয়ের মরদেহে ধর্ষণের আলামত নেই

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী

‘মহানবীর আদর্শ অনুসরণেই গড়ে উঠতে পারে ন্যায়ভিত্তিক সমাজ’

‘মহানবীর আদর্শ অনুসরণেই গড়ে উঠতে পারে ন্যায়ভিত্তিক সমাজ’

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

03 June 2025

আ.লীগ নেতার কারখানায় কুকি-চিনের পোশাক তৈরি, আটক ৪

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার